Home » দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাইঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৮ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়াও আপ নেতা মণীশ সিসোদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের মেয়াদও বাড়ানো হয়েছে এদিন। তিহাড় জেল থেকে এদিন ভিডিও কনফারেন্সে যোগ দেন আপ সুপ্রিমো। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি-র পর CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল।

আরও পড়ুন  Digha Accidentঃ দিঘা থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা কাঁথিতে! বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

এর আগে এই একই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। নথিভুক্ত করা হয় তাঁর বয়ানও। আবগারি দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। এর আগে এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিন দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। কিন্তু, এদিন সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমারের অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশ দেয়।

ইতিমধ্যেই ইডির তরফে বলা হয় , মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা আম আদমি পার্টি গোয়ায় ভোট প্রচারে খরচ করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, সরাসরি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তাঁরা। এই বেআইনি লেনদেনের সঙ্গে তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতারও প্রত্যক্ষ যোগ রয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এও বলেন, কেজরিওয়াল জেরায় তাঁর ফোনের পাসওয়ার্ড দিতে রাজি হননি। কিন্তু ইডির এসব যুক্তি টেকেনি। শেষমেশ কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু পরে সেই নির্দেশেই স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
#Liquorcorruptioncase 
#Latestbengalinews

#অরবিন্দকেজরিওয়াল
#দিল্লীহাইকোর্ট 
#ArvindKejriwal 
#DelhiHighCourt

About Post Author