সানী রায় ও অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ২৯ জুলাইঃ কথায় বলে বাঙালির রক্তে ফুটবল। জলপাইগুড়ির ময়নাগুড়ির বালাপাড়া স্পোর্টিং ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের উৎসাহ ও উন্মাদনা আরও একবার সেই কথাই প্রমাণ করল। গোল থেকে শুরু করে ম্যাচের প্রতিটা মুহূর্তকে কেন্দ্র করে সাধারণ গ্রামবাসীদের আবেগ ও উচ্ছ্বাস যেন সামাজীক উৎসবের চেহারা নিল।

বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৬ টি দলকে নিয়ে একটি নকআউট প্রতিযোগিতার আয়োজন করা হল। এবারের প্রতিযোগিতায় স্থানীয় দল ছাড়াও ধূপগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বীরপাড়া-সহ আরও বারোটি জায়গার ফুটবল দল অংশ নিয়েছে। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ির বালাপাড়া ফুটবল ময়দানে আগামী প্রায় ২১ দিন ধরে নকআউট প্রতিযোগিতাটি চলবে। রবিবার বিকেলে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, এলাকার প্রধান-সহ অন্যান্য বিশিষ্টরা।
ফুটবলে শট মেরে খেলার উদ্বোধন করেন রামমোহন রায়। তিনি প্রতিযোগিতার উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন। রামমোহন বাবু বলেন, “বর্তমানে যুবসমাজ মোবাইল মুখর। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মাঠ মুখর করে তুলতে এই প্রয়াস প্রশংসারযোগ্য। ওঁরা অনেক বছর ধরে এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। সুন্দর গ্রামীণ পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।” পাশাপাশি এই প্রতিযোগিতা সুষ্ঠ করে পরিচালনার ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীদের ভূমিকারও তিনি প্রশংসা করেছেন। কোনওরকম প্রশাসনিক ব্যবস্থা ছাড়াই যেভাবে উদ্যোক্তারা এই প্রতিযোগিতা পরিচালনা করছেন তা উল্লেখযোগ্য বলে মনে করেছেন তিনি। বালাপাড়া আগামীদিনে সকলের সহায়তায় আরও বড় মাপের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবে বলেও জানিয়েছেন রামমোহন রায়।
আরও পড়ুনঃ Women Asia Cup : কেন এশিয়া কাপের ফাইনালে হারতে হল হরমনপ্রীতদের?
এই প্রতিযোগিতা ১৮ অগষ্ট পর্যন্ত চলবে। ওইদিনই সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। এবারের প্রতিযোগিতায় মূল আকর্ষণ হল বিদেশীদের উপস্থিতি। স্থানীয় ফুটবলারদের সঙ্গে অনেক তাঁদেরও মাঠ কাঁপাতে দেখা যাবে।


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?