সানী রায়, সময় কলকাতা, ৩০ জুলাইঃ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য পেলেন জলপাইগুড়ির প্রতিযোগীরা। গত সোমবার অর্থাৎ ২৯ জুলাই কলকাতায় শেষ হল অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ভারতের পাশাপাশি এই প্রতিযোগিতায় ছিল বাংলাদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা-সহ মোট আটটি দেশ। সব বিভাগ মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানেই নজর কাড়লেন জলপাইগুড়ির প্রতিযোগীরা।

জানা গিয়েছে, শুধু মাত্র এই জেলা থেকে বিভিন্ন বয়সের মোট ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। কাতা ও কুমি দুই ক্যাটাগরি মিলিয়ে মোট ২৮ টি পদক আসে জলপাইগুড়ির ঘরে। তার মধ্যে রয়েছে চারটি সোনার পদকও। এছাড়াও রয়েছে সাতটি রূপো ও ১৭ টি ব্রোঞ্জ। জেলার এই সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রীড়া অনুরাগীরা।
আরও পড়ুনঃ Mohun Bagan : ঐতিহাসিক দিনেই অনুশীলন শুরু মোহনবাগানের, পুষ্পবৃষ্টিতে বরণ করা হল প্রিয় ফুটবলারদের
দলের সাফল্যে গর্বিত বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সম্পাদক উদ্ধব চন্দ্র রায়। আগামী দিনে এই প্রতিযোগিতায় সফল ছাত্র-ছাত্রীদের দিল্লি ও নেপালে নিয়ে যাওয়া হবে খেলার জন্য।


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?