Home » Paris Olympics 2024 : প্যারিসে ইতিহাসের পুনরাবৃত্তি, অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্রিচার্ডকে ছুঁলেন মনু

Paris Olympics 2024 : প্যারিসে ইতিহাসের পুনরাবৃত্তি, অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্রিচার্ডকে ছুঁলেন মনু

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুলাইঃ প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয় ভারতের। আবারও পদক জিতলেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও সাফল্য পেলেন মনু। তাঁর সঙ্গে ব্রোঞ্জ জিতলেন সর্বজ্যোৎ সিং। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ ব্যবধানে হারিয়ে দিলেন মনু-সর্বজ্যোৎ জুটি।

গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে মনুর হাত ধরে প্রথম ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। এবার মিশ্র বিভাগেও পদক জিতলেন তিনি। একটি অলিম্পিক্সে একটির বেশি পদক জয়ের অনন্য নজিরও গড়লেন হরিয়ানার ২২ বছরের শ্যুটার। অলিম্পিক্সে একের বেশি পদক জয়ের নজির রয়েছে দুজনের। তাঁরা হলেন কুস্তিবিদ সুশীল কুমার ও শাটলার পিভি সিন্ধু। তবে তাঁরা একটি অলিম্পিক্সে জোড়া পদক জিততে পারেননি। সেই নজির গড়লেন মনু।

আরও পড়ুনঃ Mohun Bagan : ঐতিহাসিক দিনেই অনুশীলন শুরু মোহনবাগানের, পুষ্পবৃষ্টিতে বরণ করা হল প্রিয় ফুটবলারদের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জেমস বন্ডের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ Paris Olympics 2024 : প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা পেল চিন, ব্যর্থ ভারতীয় শ্যুটারেরা

ভারতের হয়ে এক অলিম্পিক্সে একের অধিক পদক জয়ের নজির যদিও রয়েছে। সেটা স্বাধীনতারও আগে। ১৯০০ সালের অলিম্পিক্সে ভারতের হয়ে জোড়া পদক জিতেছিলেন নরমান প্রিচার্ড। ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ। কাকতালীয়ভাবে সেটিও ছিল প্যারিস অলিম্পিক্স। অ্যাথলেটিক্সে রুপো জিতেছিলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের অনন্য নজির গড়লেন মনু ভাকের।

About Post Author