Home » ভূমিধসে কেরলের ওয়ানড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৬, নিখোঁজ বহু, জারি উদ্ধারকাজ

ভূমিধসে কেরলের ওয়ানড়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৬, নিখোঁজ বহু, জারি উদ্ধারকাজ

সময় কলকাতা ডেস্ক, ১ আগস্টঃ ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়ানড়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কেরলের ওয়ানড়ে ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত ২৭৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাটির নিচে চাপা পড়ে রয়েছেন আরও শতাধিক মানুষ। নিখোঁজের সংখ্যা দেড়শো ছাড়িয়ে গিয়েছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক মানুষের জনজীবন। ধসের জেরে নিশ্চিহ্ন হয়ে পড়েছে বহু গ্রাম। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনও চলছে। কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দু’দিনের অভিযানে মোট ১৫৯২ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তিনি সর্বদল বৈঠক ডেকেছেন। 

আরও পড়ুন   মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কেদারনাথ, আটকে প্রায় ২০০ তীর্থযাত্রী, প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত ৫

মঙ্গলবার ভোরে ওয়েনাড়ে ভয়াবহ ধস নামে। এদিন রাত ১টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধসের খবর পাওয়া যায়। এর ঘণ্টা তিনেক পর ওই এলাকায় এক স্কুলের কাছে দ্বিতীয় ধস নামে। আশেপাশের বাড়ি ও দোকানের মধ্যে জল কাদা ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভেসে যায় একাধিক গাড়ি। এই ঘটনায় এলাকায় অন্তত ৪০০টি পরিবার আটকে পড়ে। ভেঙে পড়ে একটি ব্রিজ। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। শাসনের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে ধস নেমেছে সেখানে মোতায়েন করা হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে সঙ্গে পাঠানো হয় ওই এলাকায়। উদ্ধারকাজে নামানো হয় রতীয় বায়ুসেনার হেলিকপ্টার Mi-17 এবং একটি ALH। রাজ্যের সব সরকারি এজেন্সিকে উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের মুন্দাক্কাই, চুরামালা, আতামালা ও নুলপুজ়া জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই চার জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ভেঙে গিয়েছে রাস্তা, সেতু। নদীতে ভাসছে একের পর এক মৃতদেহ। সেনাবাহিনীর তরফে অস্থায়ী সেতু তৈরি করে পাহাড়ি এলাকা থেকে কমপক্ষে ১ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বলেই জানানো হয়েছে। আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৩০০ জনকে।

#Latestbengalinews   

#KeralaLandslide 

#ওয়েনাড়েভয়াবহধস

#কেরলেরমুখ্যমন্ত্রীপিনারাইবিজয়ন 

#KeralaChiefMinisterPinarayiVijayan

About Post Author