Home » মনু ভাকের কি অলিম্পিক পদক জয়ের হ্যাটট্রিক করবেন? সারাদেশের চোখ এখন প্যারিসে

মনু ভাকের কি অলিম্পিক পদক জয়ের হ্যাটট্রিক করবেন? সারাদেশের চোখ এখন প্যারিসে

সময় কলকাতা ডেস্ক, ৩ অগাস্ট : শনিবার ভারতীয় সময় দুপুর একটা। শুটিং-এ ২৫ মিটার স্পোর্টস পিস্তল ফাইনালে পদক জয়ের লক্ষ্যে নামছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক 2024- এ ২২ বছরের তরুণীর জন্য প্রার্থনা আসমুদ্র হিমাচল ভারতের। এই প্রতিযোগিতার বাছাই পর্বে দ্বিতীয় হয়ে ইতিমধ্যেই  আশা জাগিয়েছেন মনু ভাকের। মনু ভাকের প্যারিস অলিম্পিকে ভারতের জন্য নজিরবিহীন ভাবে টানা তৃতীয়  পদক কি আনতে পারবেন?পদক জয়ের হ্যাটট্রিক হলে অভূতপূর্ব নজির গড়বেন ভারতীয় তরুণী।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ভারতের হয়ে কেউ কখনও অলিম্পিক গেমস থেকে তিনটি পদক জিততে পারেননি। মনুর সম্ভাবনা কতটা? হ্যাটট্রিক করতে পারবেন তিনি? তাৎপর্যপূর্ণভাবে দেশে অলিম্পিকের এপ্রিল মাসে মনু পরিষ্কার করে দিয়েছিলেন ২৫ মিটার স্পোর্টস রাইফেলে তিনি সোনা জয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। তুঘলকাবাদে অলিম্পিকের বাছাইপর্বে তিনি যে পারফরম্যান্স করেন তা এই বিভাগে বিশ্ব রেকর্ডের অধিকারী কোরিয়ার ইয়াং জিনের চেয়েও ভালো।

স্বাভাবিকভাবেই মনু ভাকের কে নিয়ে প্রত্যাশা ছিলই। অলিম্পিকের সপ্তম দিনে ,যেদিন হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতের হকি দল অস্ট্রেলিয়াকে হারাল সেদিনই ভারতকে গৌরবের চূড়ায় নিয়ে যেতে আরেক পা বাড়িয়েছেন মনু ভাকের। ২৫ মিটার স্পোর্টস পিস্তল প্রতিযোগিতায় বাছাইপর্বে দ্বিতীয় স্থান অধিকার করে ঝড় তোলেন তিনি।

ঝাজ্জারের এই তরুণীর সংগ্রহে প্যারিসে ইতিমধ্যেই দুটি ব্রোঞ্জ পদক রয়েছে এবং প্যারিস অলিম্পিক গেমস 2024-এ ভারতের তিনটি পদকের দুটি এসেছে তাঁর হাত ধরে। মনু ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের এবারের অলিম্পিকে পদকের খাতা খুলেছিলেন। তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজোত সিংয়ের সাথে আরেকটি ব্রোঞ্জ ঘরে এনে ভারতের পদকের সংখ্যা বাড়িয়েছেন।২৫  মিটারে  প্যারিস গেমসের অষ্টম দিনে তার তৃতীয় পদক জিততে পারে। আর কয়েক ঘণ্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে  পদক জয়ের হ্যাটট্রিক মনু করতে পারেন কিনা!

আরও পড়ুন Paris Olympics 2024 : প্যারিসে ইতিহাসের পুনরাবৃত্তি, অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্রিচার্ডকে ছুঁলেন মনু

About Post Author