Home » কুস্তিতে বাজিমাত, রুপো নিশ্চিত করলেন ভিনেশ ফোগাত, লক্ষ্য সোনা

কুস্তিতে বাজিমাত, রুপো নিশ্চিত করলেন ভিনেশ ফোগাত, লক্ষ্য সোনা

সময় কলকাতা ডেস্ক, ৬ অগাস্ট : সাফল্য এল ভিনেশ ফোগাতের হাত ধরে।আরও একটি পদক নিশ্চিত হয়ে গেল ভারতের। ৫০ কেজি কুস্তিতে মহিলা বিভাগে ফাইনালে উঠে রৌপ্য পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগাত।

ভিনেশ ফোগাত ইউসনেলিস গুজমান লোপেজকে (কিউবা) ৫-০ ব্যবধানে পরাজিত করে অলিম্পিক 2024  প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তি 50kg ফাইনালে প্রবেশ করলেন ৷ এ এক ঐতিহাসিক কৃতিত্ব এবং নজির। ভিনেশ ফোগাট অলিম্পিকে কুস্তির ফাইনালে প্রবেশকারী প্রথম ভারতীয় মহিলা। কোয়ার্টার ফাইনালে  তারপরে বিশ্ব চ্যাম্পিয়ন  জাপানি কুস্তিগীর সুসাকি এবং সেমিফাইনালে ইউক্রেনের  কুস্তিগীর ওকসানা লিভাচকে হারিয়েছিলেন ভিনেশ। তবে সেমিফাইনালে কিউবার কুস্তিগীর গুজমান লোপেজ ভিনেশের সামনে দাঁড়াতেই পারেন নি। ফাইনালে ভিনেশের প্রতিদ্বন্দ্বী  সারা অ্যান। হরিয়ানার ২৯ বছরের মেয়ে ভিনেশ সোনা ছাড়া ভাবতেই পারছেন না, সুসাকিকে হারানোর পরে ৫০ কেজি মহিলা কুস্তি বিভাগে তিনি যে হট ফেভারিট এনিয়েও সন্দেহ নেই ।।

About Post Author