Home » Shakib Al Hasan : ‘দালাল’ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বিদেশে দেশবাসীর কটাক্ষের শিকার সাকিব

Shakib Al Hasan : ‘দালাল’ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বিদেশে দেশবাসীর কটাক্ষের শিকার সাকিব

স্পোর্টস ডেস্কে, সময় কলকাতা, ৬ অগস্টঃ অশান্ত বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকারের। সোমবার সেনার নির্দেশ পাওয়ার পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা চলছে।  বিক্ষোভকারীদের রোষের মুখ থেকে বাদ যাননি ক্রিকেটাররাও। তাঁদের সঙ্গে যদিও রাজনীতির যোগও রয়েছেন। জাতীয় দলের দুই ক্রিকেটার গত সাধারণ নির্বাচনে আওয়ামী লিগের টিকিটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছে। তাঁদের একজন মোশরাফে মোর্তাজা। তিনি নরাইল-২ কেন্দ্রের সাংসদ। তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এবার কটাক্ষের শিকার হলেন দলের আর এক সাংসদ সাকিব আল হাসানকে। যদিও তিনি দেশে নেই। তবুও বিদেশের মাটিতে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারকে কটাক্ষের মুখে পড়তে হল।

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মোর্তাজার মত সাকিবও রাজনীতিতে যোগ দিয়েছেন। আওয়ামী লিগের টিকিটে মাগুরা-১ কেন্দ্র থেকে তিনি বিজয়ী হন। দেশে সাকিবের পার্টি অফিস আগেই আগুনে পুড়িয়ে দেয় উন্মত্ত জনতা। বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব। সোমবার ম্যাচ ছিল তাঁর দলের। সেখানে ব্যাটে-বলে বেশ নজর কাড়েন বাংলাদেশের অলরাউন্ডার। ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর দলও জয় পায়। কিন্তু ম্যাচ শেষে দলের বাকি সতীর্থদের সঙ্গে বাসে উঠতে যাচ্ছিলেন সাকিব। তখন তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করেন কিছু সমর্থক। পরিষ্কার বাংলা ভাষায় ব্যবহারের অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁকে। ফলে একটা বিষয় স্পষ্ট এই কাজ যারা করেছেন তাঁরা বাংলাদেশের প্রবাসী।

আরও পড়ুনঃ Optical Illusion: গোয়েন্দাদের মত দৃষ্টিশক্তি হলে ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

বিশ্বের সেরা অলরাউন্ডারের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। দীর্ঘ সময় বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। দেশের হয়ে নানা রেকর্ড গড়েছেন। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। যদিও তাঁকে কেন্দ্র করে দানা বেধেছে অনেক বিতর্কও। ফের চরম অপমানের শিকার হতে হল সাকিবকে। সেই ভিডিও সামাজীক মাধ্যমে ভাইরাল হয়েছে। সাম্প্রতিক ঘটনা নিয়ে নিরব থাকার মাশুল গুনতে হল সাকিবকে। অশ্লীল ভাষায় বিদ্রুপ করা হয় তাঁকে নিয়ে। যদিও পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি সাকিব। শুধু হাত নেড়ে গিয়েছেন। মুখে হাসি রাখার চেষ্টা করলেও পারেননি।

About Post Author