স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অগস্টঃ দলবদলের বাজারে বড় চমক দিল দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের দলের আক্রমণভাগকে শক্তিশালী করে নিল দুই দল। কাতালুনিয়ার ক্লাবে সই করলেন সদ্য ইউরো জয়ী স্পেন দলের মিডফিল্ডার ড্যানি ওলমো । জার্মানির ক্লাব আরবি লিপজিগের সঙ্গে ইতিমধ্যে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বজয়ী ফুটবলার হুলিয়ান আলভারেজ যোগ দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে।

আরও পড়ুনঃ ছিটকে গেলেন ভিনেশ ফোগত : ওজন বেশি হওয়ায় পদক পাচ্ছেন না ভিনেশ
চলতি মরশুমে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর নতুন করে দলগঠনের কাজে হাত দিয়েছে বার্সেলোনা। জল্পনা চলছিল ড্যানি ওলমোকে দলে নিতে পারে স্পেনের জায়ান্টরা। সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়তে চলেছে। ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই তথ্য দিয়েছেন। তাঁর কথা অনুযায়ী, জার্মানির ক্লাবের সঙ্গে ৫৫ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছে বার্সেলোনার। নিজের পুরনো ক্লাবের সঙ্গে মোট ছয় বছরের চুক্তি করেছেন ওলমো । প্রসঙ্গত ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ক্লাবের যুব দলে ছিলেন অলমো। কিন্তু বড়দলে সুযোগ না পাওয়ার জন্য ২০১৪ সালে বার্সেলোনা ছাড়েন তিনি। অবশেষে ২৬ বছর বয়সে পুরনো ক্লাবে ফিরলেন ড্যানি ওলমো।
আরও পড়ুনঃ Shakib Al Hasan : ‘দালাল’ থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বিদেশে দেশবাসীর কটাক্ষের শিকার সাকিব
অন্যদিকে বড় চমক দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে তুলে নিল তাঁরা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের পাশাপাশি ম্যানচেস্টার সিটির জার্সিতে ত্রিমুকুট জিতেছেন তিনি। তবে আর্লিং হালান্ড থাকায় গুয়ার্দিওলার দলের প্রথম একাদশে নিয়মিত ছিলেন না।এই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নামে মাদ্রিদের ক্লাবটি। প্রায় ৯৫ মিলিয়ন ইউরোর বিপুল অর্থ খরচ করে আলভারেজকে দলে নিল তারা। ২০২২ সালে মাত্র ১৪ মিলিয়ন ইউরোয় এই ফুটবলারকে কিনেছিল সিটিজেনরা। দুই মরশুমে পর ইংল্যান্ডের ঠিকানা বদলে স্পেনে যেতে চলেছেন ২৪ বছরের ফরোয়ার্ড।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার