Home » ছিটকে গেলেন ভিনেশ ফোগত : ওজন বেশি হওয়ায় পদক পাচ্ছেন না ভিনেশ

ছিটকে গেলেন ভিনেশ ফোগত : ওজন বেশি হওয়ায় পদক পাচ্ছেন না ভিনেশ

সময় কলকাতা ডেস্ক, ৭ অগাস্ট : ভারতবাসীর মন ভেঙে দেওয়ার মত খবর। প্যারিস অলিম্পিক ২০২৪ -এ অনেকগুলি চমকে এনেও ছিটকে গেলেন ভিনেশ ফোগত।

জানা গিয়েছে,প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে  সোনা দূরের কথা, কোনও পদকই পাবেন না  ভারতীয় কুষ্টিগীর ভিনেশ ফোগত। খাদ্য গ্রহণের দিকে নজর না রেখেই হয়তো  বিপদ।ওজন  প্রায় ১০০ গ্রাম বেড়ে যাওয়ায় ৫০ কেজি বিভাগে ভারতের মহিলা কুস্তিগির ফাইনালে অংশ নিতে পারছেন না, এমনকি পদকজয়ের পোডিয়ামে দাঁড়াতে পারবেন না তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিকে  এটাই ভারতের কাছে সবচেয়ে বড় ধাক্কা।

About Post Author