Home » ভিনেশের পরে আমন, ফাইনালের দোরগোড়ায় আরেক কুস্তিগীর

ভিনেশের পরে আমন, ফাইনালের দোরগোড়ায় আরেক কুস্তিগীর

সময় কলকাতা ডেস্ক, ৮ অগাস্ট :  ভিনেশের পরে আমন । প্যারিস অলিম্পিক ২০২৪ -এ কুস্তিতে  ফাইনালের দোরগোড়ায় আমন সেরাওয়াত । বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন জাপানি কুস্তিগীরের। অন্যদিকে এদিন রাতেই টানা দ্বিতীয়বার সোনা জয়ের লক্ষ্যে প্যারিস অলিম্পিকে নামতে চলেছেন নীরজ চোপড়া। এদিন ইতিমধ্যেই ভারতীয় হকি দল দেশকে আরেকবার  গৌরবের ভাগীদার করেছেন অলিম্পিক গেমসে ব্রোঞ্জ  জয় করে। কখন, কোথায় দেখা যাবে পদক জয়ের লক্ষ্যে থাকা দুই ক্রীড়াবিদকে?

ভিনেশ ফোগতের জন্য দেশবাসীর ভেঙে যাওয়া বুক জোড়া লাগাতে যেন বদ্ধপরিকর আমন সেরাওয়াত। কুস্তির পুরুষদের ৫৭ কিলো  ফ্রিস্টাইলে আমন সেরাওয়াত আলবেনিয়ার জেলিমখান আবাকারভকে প্রতিদ্বন্দ্বীকে ১২-০ -য়  হারিয়ে পৌঁছে গেলেন সেমিফাইনালে। শেষ ষোলোর লড়াইয়ে আমন সেরাওয়াত একই রকম প্রাধান্য দেখিয়ে ১০-০ ব্যবধানে মাটি ধরান উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগরনভকে। ভারতীয় সময় রাত ৯ টা ৪৫  মিনিটে জাপানের হিগুচি রেই সেমিফাইনালে আমনের প্রতিদ্বন্দ্বী। ভিনেশের পরে আরেক ভারতীয় মল্লবীর আমন ফাইনালে ওঠার স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকে।

আরও পড়ুন OPTICAL ILLUSION: পাঠকদের মধ্যে মাত্র ২ শতাংশ নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?

প্রসঙ্গত, বিগত চারটি অলিম্পিক গেমসে ভারত অন্তত একটি করে পদক পেয়েছে  কুস্তিতে। এবারও ভিনেশ ফাইনালে উঠেও হয়তো শূন্য হাতে ফিরবেন, তবুও আশা রয়েছে আমনকে ঘিরে। ভিনেশের পরে আমন উঠতে পারবেন কি ফাইনালে?  অন্যদিকে,  রাত ১২টা ৫৫ মিনিটে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া নামছেন সোনা জয়ের লক্ষ্যে। খুব বড় অঘটন না ঘটলে  থেকে ভারতের স্বর্ণপদক  অনেকটাই নিশ্চিত। জিও সিনেমায় চোখ রাখবেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ।।

#latestbengalinews

About Post Author