সময় কলকাতা : Neeraj Chopra Men’s Javelin Throw :টানা দুটি অলিম্পিক গেমস থেকে সোনা জেতা অধরা থেকে গেল নীরজ চোপড়ার। প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে নীরজকে রৌপ্য পদক জিতেই ফিরতে হচ্ছে নীরজকে । পাকিস্তানের আরশাদ নাদিম জ্যাভেলিন থ্রো-য়ে নতুন অলিম্পিক রেকর্ড করলেন প্যারিস অলিম্পিক গেমসে । তিনি ৯২. ৯৭ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সোনা জেতেন ।
প্রথম থ্রোয়ে ফাউল করার পরে দ্বিতীয় থ্রো-য়ে নীরজ চোপড়া তাঁর বছরের সেরা ৮৯. ৪৫ মি দূরত্বে ছুঁড়লেও পরের চারটি থ্রোয়ে তিনি লাইন টাচ করে ফেলেন। পাঁচটি ফাউল থ্রো করেও একটি ভালো থ্রো করার সুবাদে নীরজ অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় হন।অন্যদিকে প্রথম থ্রো ছাড়া পাঁচটি থ্রো টেকনিক্যালি সঠিক করেন নাদিম। শুধু তাই নয়, তাঁর শেষ থ্রো-তেও তিনি ৯১ মিটারের দূরত্ব টপকে যান। বলাবাহুল্য, নীরজ চোপড়ার ক্যারিয়ারের সেরা থ্রো ৮৯. ৯৪ মিটার। তৃতীয় হন অ্যান্ডার্সন পিটার্স।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে