Home » ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। কম্পনের জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু ও শিকোকু দ্বীপপুঞ্জও কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উত্তাল সমুদ্র। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্প মোকাবিলায় ইতিমধ্যেই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। 

আরও পড়ুন   ঘূর্ণাবর্তের জেরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, হাওয়া বদল কবে?

এদিকে, কিউশুর দক্ষিণ উপকূল ও নিকটবর্তী শিকোকু দ্বীপে ১ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পের জেরে মিয়াজাকি, কোচি, ওইটা, কাগোশিমা ও এহিমেতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভূমিকম্পের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে রাস্তাঘাটে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

এর আগে গত এপ্রিল মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। সেসময় দেশের পূর্ব উপকূলের হোনশু দ্বীপে শক্তিশালী কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে রাজধানী টোকিও। ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩২ কিলোমিটার গভীরতায়।

#সুনামিসতর্কতাজারিজাপানে  

#TsunamiwarninginJapan 

#TerribleearthquakeinJapan  

#Latestbengalinews

About Post Author