Home » Terrorist Attack: ফের সেনা জঙ্গির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, গুরুতর আহত ৩

Terrorist Attack: ফের সেনা জঙ্গির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, গুরুতর আহত ৩

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট : ফের সেনা জঙ্গির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা। শনিবার সকাল থেকেই কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সন্ত্রাস দমনের অভিযানে নেমেছিল সেনাবাহিনী। সেসময়ই তারা খবর পায় কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গভীর জঙ্গলে বেশ কয়েকজন জেহাদি লুকিয়ে আছে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় গুলি বিনিময়।

আরও পড়ুন RG Kar Hospital Rape and Murder Case : আরজিকর-কাণ্ডে সিবিআই তদন্তে আপত্তি নেই রাজ্যের, দোষীদের মৃত্যুদণ্ড চান মুখ্যমন্ত্রী

সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হন পাঁচ জওয়ান। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দু’ জন মারা যান। আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ওই জঙ্গিরা সম্ভবত পাকিস্তানি বলেই আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে কোকেরনাগের জঙ্গলে দ্বিতীয়বার এনকাউন্টার হল। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও সেনা-জঙ্গির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। ওই অভিযানে সেনাবাহিনীর এক কম্যান্ডিং অফিসার, মেজর ও পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট শহিদ হয়েছিলেন।

আরও পড়ুন ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু

এদিকে, শনিবারই জম্মু-কাশ্মীর পুলিশ কাঠুয়া জেলার পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকা চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। তাদের খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে, খোঁজ দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। কাঠুয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের জেলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।

#latestbengalinews

#BloodyKashmir

#Armymilitants

#JammuKashmir’sAnantanag

About Post Author