Home » আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের ছ’জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি

আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের ছ’জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি

সময় কলকাতা ডেস্ক, ১১আগস্ট : মৌসুমী অক্ষরেখার অনুকূল পরিস্থিতিতে থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ছ’জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্য জেলাগুলিতে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে কোনও জেলাতেই একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বললেই চলে। একই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। জানা গিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেলের দিকে বৃষ্টি চলবে। সকাল থেকেই আকাশের মুখ ভার। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন  Terrorist Attack: ফের সেনা জঙ্গির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, গুরুতর আহত ৩

পূর্বাভাস বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলাতেই একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবারও রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারমধ্যেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায়। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

#Weatherupdate

#Latestbengalinews 

About Post Author