সময় কলকাতা ডেস্ক, ১৪ অগাস্ট : বিদেশি দলের বিরুদ্ধে ভালো খেলার দিন চলে গিয়েছে। বরং বিদেশি নিয়েও হারতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। এএফসিতে ইস্টবেঙ্গলের হার এবছর আন্তর্জাতিক মঞ্চে ইস্টবেঙ্গলের স্বপ্নকে ধুলোয় মেশাল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এফসি চ্যাম্পিয়নস লিগ 2 -এ ঘরের মাঠে ইস্টবেঙ্গলের লজ্জার হার।
বুধবার যুবভারতীতে তুর্কমেনিস্থানের আটলিন অ্যাসিরের কাছে দু গোল দিয়ে তিন গোল খেয়ে ইস্টবেঙ্গল প্রমাণ করল এবছর তাদের ডিফেন্স লাইন এখনও একদমই প্রস্তুত নয়। ১৮ তারিখে ডার্বিতে কি হবে পরের কথা, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার প্রাথমিক লড়াইয়ে মুখ থুবড়ে পড়ল লাল হলুদ। খেলায় শেষ ৩৮ মিনিটে এক গোলে পিছিয়ে থেকে গোলটি শোধ করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। এক ইউস্তে ছাড়া প্রায় সম্পূর্ণ দল পেয়েও ইস্টবেঙ্গল কে বারবার ধাক্কা দিতে থাকে তুর্কমেনিস্তানের দলটি।

৫ জন বিদেশী খেলিয়েও ২-৩ গোলের পরাজয়ের ম্যাচে ইস্টবেঙ্গল ৭ মিনিটের মধ্যে ডেভিডের গোলে এগিয়ে যায়। শুরুটা ভালো করলেও শেষ রক্ষা হয়নি। এর পরে প্রথমার্ধে দুটি গোল হজম করে লাল হলুদ। খেলার ৫২ মিনিটে তৃতীয় গোল খায় ইস্টবেঙ্গল। ৫৯ মিনিটে সল ক্রেসপো একটি গোল শোধ করেন। খেলার শেষ দিকে চাপ বাড়িয়ে কাজের কাজ কিছুই হয় নি। গোল শোধ না করতে পেরে পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে ভুলুন্ঠিত কারলেস কুয়াদরাতের ইস্টবেঙ্গল । এএফসিতে ইস্টবেঙ্গলের হার সামলে ওঠার চারদিনের ব্যবধানে রয়েছে ডার্বি, সেখানে প্রতিপক্ষ মোহনবাগানের বিরুদ্ধে এরকম ঢিলেঢালা ডিফেন্স আরও বড় লজ্জার কারণ হয়ে উঠতে পারে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া