স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন ছিল ছোট থেকে। ঘরের চার দেওয়ালে লাগিয়ে রেখেছিলেন গুরু রোনাল্ডোর ছবি। নিজের পছন্দের ক্লাবের হয়ে বুধবার অভিষেক ম্যাচটি খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। অভিষেকেই গোল করলেন, ট্রফিও জিতলেন। তাঁর দাপটেই উয়েফা সুপার কাপের ম্যাচে অ্যাটলান্টাকে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে মরশুমের প্রথম ম্যাচেই ট্রফি নিশ্চিত করল।
আরও পড়ুন আরজিকর হাসপাতালে হামলার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল এসইউসিআই
এই মরশুমে দলে যোগ দেওয়া ফরাসি তারকাকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি। স্বপ্নের ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচেই নজর কাড়লেন এমবাপ্পে। যতক্ষণ মাঠে ছিলেন আটলান্টার রক্ষণভাগকে চাপে রাখলেন। দুই প্রান্ত ধরে, কখনও বক্সের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠলেন। যদিও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি তার দল। ফাইনাল থার্ডে গিয়ে বারবার পথ হারালেন ভিনি, বেলিংহামরা।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভ্যালভার্ডে। সেই গোলের পর আরও উজ্জীবিত ফুটবল খেলেন রিয়াল ফুটবলাররা। প্রথম গোলের নয় মিনিটের মধ্যে আবার গোল পেয়ে যায় তারা। রিয়ালের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন কিলিয়ান। বাঁ দিক থেকে বক্সের মধ্যে বল বাড়ান ভিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চলতি বলে শট মেরে গোল করেন কিলিয়ান। যদিও ৮২ মিনিট পর তাঁকে তুলে নেন কোচ। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর সতীর্থ ও কোচের গলায়। বর্ষীয়ান রিয়াল কোচকে প্রশ্ন করা হয়, “আপনি কি মনে করেন আগামী মরশুমে কিলিয়ান ৫০ টি গোল করবেন?” জবাবে তিনি বলেন, “ও তার থেকেও বেশি গোল করার ক্ষমতা রাখে।” তাঁর নতুন সতীর্থ বেলিংহাম বলেছেন, “ওর খেলার ধরন দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরে ক্লাবে রয়েছেন।”
# কিলিয়ানএমবাপ্পে
#KylianMbappe
#রিয়ালমাদ্রিদ
#RealMadrid
#CarloAncelotti


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার