স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ অগস্ট: লা লিগার শুরুতেই হোঁচট রিয়াল মাদ্রিদের। রবিবার রাতে মায়োর্কার বিরুদ্ধে আটকে পয়েন্ট নষ্ট করল তারা। তারকা সমৃদ্ধ রিয়াল আটকে গেল ১-১ গোলে। প্রথমার্ধে রদ্রিগোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়ালই। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেয় মায়ার্কো। পরে আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।
আরও পড়ুন Premier League 2024: চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি
পিএসজি থেকে মরশুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অনেকেই রিয়ালের এই দলকে ‘নিউ গ্যালাকটিকোস’ নামে ডাকতে শুরু করেছে। আর ডাকবেন নাই বা কেন? রিয়াল দলে ভিনিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, কিলিয়ন এমবাপ্পেদের মত এই প্রজন্মের সেরা তারকারা রয়েছেন। গত বুধবার উয়েফা সুপার কাপের ফাইনালে আতালান্টাকে দাপটের সঙ্গে হারিয়ে শুরু করে তারা। কিন্তু লা লিগার শুরুতেই ধাক্কা খেতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
যদিও শুরুটা খারাপ করেনি রিয়াল। ১৩ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের ব্যক হিল পাস ধরে অনবদ্য গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। বিপক্ষের গোলরক্ষককে কোনও সুযোগই দেননি তিনি। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মায়োর্কা। দুর্দান্ত হেডারে গোল করেন স্ট্রাইকার ভেদাত মুরিচি। দ্বিতীয়ার্ধে আরও একটি ধাক্কা খায় রিয়াল। সংযুক্ত সময়ের একদম শেষের দিকে মুরিচিকে ট্যাকেল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ফোর্ল্যান্ড মেন্ডি।
আরও পড়ুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথেই ওপিডি পরিষেবা শুরু করতে চলেছেন দিল্লি AIIMS-এর চিকিৎসকরা

গত বছর এই মাঠে খেলতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হতে হয় রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। এদিনও তাঁর পায়ে বল পড়তেই গ্যালারি থেকে বিভিন্ন মন্তব্য উড়ে আসে। মাঝেমধ্যে মেজাজ হারাতেও দেখা যায় ব্রাজিলিয়ানকে। তবে এদিন রিয়ালের হয়ে সেরা ফুটবলটা তিনিই খেললেন। তাঁর দুই সতীর্থ এমবাপ্পে ও বেলিংহাম কিছুটা ছন্দে থাকলে পুরো তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারত গতবারের চ্যাম্পিয়নরা।
#LaLiga2024
#RealMadrid
#Marco
#KylianMbappe


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার