Home » Premier League 2024: চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি

Premier League 2024: চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ আগস্ট: প্রিমিয়ার লিগ অভিযানের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল ম্যানচেস্টার সিটি। রবিবার চেলসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল তারা। পেপ গুয়ার্দিওলার ছেলেরা জিতল ২-০ ব্যবধানে। দলের হয়ে গোল করলেন আর্লিং হালান্ড ও ম্যাতেও কোভাসিচ।

আরও পড়ুন   Sukhendu Shekhar Roy: গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দুশেখর রায়

কেন তাঁকে গোল মেশিনের তকমা দেওয়া হয়েছে, আবার প্রমাণ করলেন হালান্ড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে দলের জয় বড় ভূমিকা গ্রহণ করলেন নরওয়ের এই ফুটবলার। এদিন সিটির হয়ে শততম ম্যাচে খেলতে নেমেছিলেন। ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইংল্যান্ডের ক্লাবে যোগ দেন তিনি। তারপর থেকে প্রায় প্রতি ম্যাচে গোল করে সিটিজেনদের নয়নের মণি হয়ে উঠেছেন। শততম ম্যাচে করে ফেললেন ৯১ টি গোল। যেই পরিসংখ্যান রীতিমত অবিশ্বাস্য।

সিটিজেনদের হয়ে চেলসির বিরুদ্ধে গোলের খাতা খোলেন হালান্ডই। ১৮ মিনিটের মাথায় দুরন্ত গোলে এগিয়ে দেন দলকে। বাঁ দিক থেকে বক্সে বল বাড়ান জেরেমি ডোকু। সেই বল ধরে পাস বাড়ান বের্নাদো সিলভা। সুযোগ হাতছাড়া করেননি নরওয়ের ফুটবলার। বল ধরে কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন হালান্ড। প্রথমার্ধে সেই গোলের সৌজন্যে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। অনেকবার আক্রমণে উঠেও সেই গোল শোধ করতে পারেনি চেলসি। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ায় সিটি। বিপক্ষের দুই মিডফিল্ডারকে কাটিয়ে ২২ গজ দূর থেকে শটে গোল করেন কোভাসিচ। বাকি সময় চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

আরও পড়ুন     Durand Cup: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের একটি মাত্র ম্যাচ হবে যুবভারতীতে, কোন প্রধান পেল ঘরের মাঠে ম্যাচ?

ম্যাচ শেষে হালান্ডকে মেসি ও রোনাল্ডোর সঙ্গে তুলনা করেছেন সিটি কোচ। তিনি বলেন, “আমি জানিনা উনি কীকরে ১০০ ম্যাচে ৯১ গোল করলেন। তাও আবার প্রিমিয়ার লিগে। এটা খুবই অবিশ্বাস্য। এই পরিসংখ্যান মেসি ও রোনাল্ডোর সমতুল্য।”

#PremierLeague2024 

#ManchesterCity

#Chelsea 

#আর্লিং হালান্ড

#ম্যাতেও কোভাসিচ

#ArlingHolland 

#Mateo Kovacic

About Post Author