Home » কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম ঘোষণা কেন্দ্রের, অবসরের পর কী কী সুবিধা মিলবে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিম ঘোষণা কেন্দ্রের, অবসরের পর কী কী সুবিধা মিলবে?

সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। এবার সরকারি চাকুরিজীবীদের বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে দেবে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষিত হল কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প Unified Pension Scheme। এতদিন দেশ জুড়ে ‘ন্যাশনাল পেনশন স্কিম’ (এনপিএস)চালু ছিল। এই স্কিম নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। দাবি উঠেছিল নয়া পেনশন স্কিমের। সেই দাবি মেনেল শনিবার নতুন পেনশন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের পরই নতুন স্কিম ইউপিএস-এর সুপারিশ করা হয়। ২০২৫ সালে ১ এপ্রিল থেকে চালু হবে এই স্কিম।

আরও পড়ুন   Telegram: আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে গ্রেফতার Telegram অ্যাপের চিফ এগজেকিউটিভ পাভেল দুরভ

নতুন পেনশন স্কিমে ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। জানা গিয়েছে, পেনশনভোগীরা নিজেদের পছন্দমতো এনপিএস বা ইউপিএস, যে কোনও একটি স্কিম বেছে নিতে পারেন। নতুন স্কিম অনুযায়ী কোনও রাজ্য সরকার যদি চায় তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও Unified Pension Scheme -এর সুবিধা নিতে পারে। এ বিষয়েও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন অপেক্ষা বাস্তবায়নের। এই পেনশন স্কিমে বলা হয়েছে, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে শেষ এক বছরের বেতনের বেসিক পে-এর ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।

Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবার শেষ পাওয়া মোট পেনশনের ৬০ শতাংশ টাকা পাবেন পেনশন হিসেবে। কেউ ১০ বছর চাকরি করে ছেড়ে দিলে, সেই কর্মীও পেনশন পাবেন। সেক্ষেত্রে মাসে ১০ হাজার টাকা করে পেনশন পাবেন ওই কর্মী। এ প্রসঙ্গে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করে লেখেন, ‘ দেশের উন্নতির স্বার্থে যে সরকারি কর্মচারীরা কঠিন পরিশ্রম করে চলেছেন, তাঁদের সকলের উপর আমরা গর্বিত। এই পেনশন প্রকল্প সেই সমস্ত কর্মচারীদের গৌরব ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের প্রতি কতটা দায়বদ্ধ তা এই পদক্ষেপই প্রমাণ করছে।‘

About Post Author