সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্টঃ বাজার চলতি এমন কিছু ওষুধ রয়েছে, যা শরীরের পক্ষে ক্ষতিকর! এবার এমনই ১৫৬টি ‘ককটেল’ ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র! তালিকায় রয়েছে জ্বর, সর্দি, অ্যালার্জি এবং ব্যথায় ব্যবহৃত ওষুধ। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উপযুক্ত বৈজ্ঞানিক তথ্য ছাড়াই অনেক ওষুধ কোম্পানি এই ওষুধ তৈরি করছে। যা শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ফিক্সড-ডোজ কম্বিনেশন বা এফডিসি ওষুধ। চলতি কথায় এগুলি ককটেল ওষুধ হিসাবে পরিচিত। সাধারণত, ককটেল ওষুধ বলতে বোঝায়, একটি ওষুধের মধ্যে অনেকগুলি ওষুধের সংমিশ্রণকে। বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা করে দেখে যে ওই ওষুধ রোগীদের পক্ষে বিপজ্জনক। সেই রিপোর্ট আসার পর মোদি সরকার ওই ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় সরকারের তরফ্বে মেফেনামিক অ্যাসিড + প্যারাসিটামল ইনজেকশন, লিভোসেট্রিজাইন + ফেনিলেফ্রিন এইচসিএল + প্যারাসিটামল, ক্যামিলোফিন ডাইহাইড্রোক্লোরাইড ২৫ এমজি + প্যারাসিটামল ৩০০ এমজি, প্যারাসিটামল + ক্লোরফেনির্মাইন মালেট + ফেনিল প্রোপানোলামিন সহ একাধিক ওষুধ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে ২০১৬ সালে ‘ককটেল’ ওষুধ নিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, কোনও বৈজ্ঞানিক তথ্য ছাড়াই অনেক ওষুধ কোম্পানি এই ওষুধ তৈরি করছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর কেন্দ্রীয় সরকার এই ধরনের ৩৪৪টি ওষুধকে নিষিদ্ধ করে। ৩৪৪টি ড্রাগ কম্বিনেশনের মধ্যে ১৪টি ২০২৩-এর জুনে নিষিদ্ধ করা হয়েছিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বলছিল, এর বেশিরভাগই নিম্নমানের ওষুধ। তাই তারা সতর্কতা জারি করেছিল।
#Fixed-dosecombinationdrugs
#Centrebans156fixeddosecombinationdrugs
#Cocktailmedicines
#antibiotics
#Painkillers
#Latestbengalinews


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর