স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অগস্টঃ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছিল। সেই প্রোটিয়াদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ । তিন ম্যাচের সিরিজে প্রথম দু’টিতে আইডেন মার্করামের দলকে হারতে হয়েছিল। মঙ্গলবার ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচেও সেই ধারা বজায় থাকল। ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেল ক্যারাবিয়ানরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ ক্যারিবিয়ানরা জিতে নেয় ৩০ রানে। হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নেমে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। নির্ধারিত ১৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেন ট্রিস্টিয়ান স্টাবস। ১৫ বল খেলে করেন ৪০ রান। মারেন ৫ টি চার ও ৩ টি ছয়। তিনি ছাড়াও রান পেয়েছেন ওপেনার রায়ান রিকেলটন ও অধিনায়ক মার্করাম। রায়ান ২৪ বলে ২৭ রান করেন। প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে আসে ১২ বলে ২০ রান।
আরও পড়ুনঃ Mohun Bagan: টাইব্রেকারে জোড়া সেভ বিশালের, পিছিয়ে পড়েও জিতে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান
অন্যদিকে, লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। প্রথম ওভারেই ফেরেন ওপেনার আলিক আথাঞ্জি। তবে দ্রুত দলের হাল ধরেন শাই হোপ ও নিকোলাস পুরান। ১৮ বলে ৫৮ রানের বিধ্বংসী জুটি গড়েন দুজনে। ১৩ বলে ৩৫ রান করে আউট হন পুরান। সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে যান শাই হোপ ও শিমরান হেটমায়ার। শেষ পর্যন্ত হোপ ২৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে আসে ১ চার এবং ৪ ছয়। ১৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। মাত্র ৯.২ ওভারেই ৮ উইকেট হাতে নিয়ে জয়ের রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?