স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অগস্ট: আগামী মাসেই শুরু হতে চলেছে এই মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রতিযোগিতার গ্রুপ পর্বের ক্রীড়াসূচি। এবারের আইএসএল শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ দিয়ে। এই দুটি দল গতবারে যথাক্রমে লিগ শিল্ড ও আইএসএল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল। প্রতিযোগিতা শুরুর আগে শেষ মুহূর্তে ঘর গুছিয়ে নিতে মরিয়া কলকাতার দুই প্রধান।
আরও পড়ুন UPSC Exam: এই নথি না থাকলে আর বসা যাবেনা UPSC পরীক্ষায়, বিতর্কের মাঝে নয়া নিয়ম কেন্দ্রের
আনোয়ারকে হাতছাড়া করে একজন দক্ষ দেশীয় ডিফেন্ডারের সন্ধানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে দলের রক্ষণ নিয়ে চিন্তায় রয়েছে ইস্টবেঙ্গলও। আনোয়ার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও তিনি কবে মাঠে নামতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। কারণ আনোয়ারের দলবদলের বিষয়টি এখনও এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে বিচারাধীন। এই পরিস্থিতিতে দলে আরও একজন স্বদেশী ডিফেন্ডার চাইছে ইস্টবেঙ্গলও। এক্ষেত্রে দুই ক্লাবের নজর রয়েছে হায়দরাবাদ এফসির তরুণ ডিফেন্ডার অ্যালেক্স সাজির দিকে। গত মরশুমে হায়দরাবাদের হয়ে নজর কেড়েছিলেন চব্বিশ বছরের এই ডিফেন্ডার। ফলে প্রত্যাশামত নতুন মরশুমে তাঁকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে আইএসএলের একাধিক দল।
এবারের ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর থেকেই এই ফুটবলারের নাম উঠে আসে। কেরালার এই ডিফেন্ডারকে দলে পাওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তবে শেষ কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। অ্যালেক্স সাজিকে দলে নেওয়ার ব্যাপারে এবার অনেকটাই এগিয়ে গিয়েছে মোহনবাগান। সূত্রের খবর, ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত চুক্তি হয়ে গিয়েছে সবুজমেরুনের। তিন বছরের চুক্তিতে কলকাতার ক্লাবে যোগ দিতে রাজি হয়েছেন সাজি। তবে তিনি মোহনবাগানে খেলবেন কিনা, বিষয়টি দাঁড়িয়ে রয়েছে হায়দরাবাদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর।
#AlexSaji ,
#ইন্ডিয়ানপ্রিমিয়ারলিগ ,
#IndianPremierLeague ,
#EastBengal ,
#MohunBaganSuperGiants ,
#MumbaiCityFC


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার