Home » Jadavpur University ART: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তৈরি প্রযুক্তি যন্ত্র বলে দেবে গোল বৈধ কিনা, ব্যবহার হবে কলকাতা লিগেই

Jadavpur University ART: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তৈরি প্রযুক্তি যন্ত্র বলে দেবে গোল বৈধ কিনা, ব্যবহার হবে কলকাতা লিগেই

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অগস্ট: ভাল মানের ফুটবল অনেকটাই নির্ভর করে সম মানের রেফারিংয়ের উপর। ভারতীয় ফুটবলে রেফারিংয়ের মান নিয়ে প্রায়ই অভিযোগ তোলা হয়। এবার রেফারিংয়ের মানোন্নয়নের ব্যাপারে উদ্যোগ নিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। রেফারিদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে প্রযুক্তির। গোললাইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে আইএফএ। বাংলা ফুটবল সংস্থাকে সহায়তা করতে এগিয়ে এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রায় চার মাস গবেষণা করার পর তাঁরা একটি প্রযুক্তি যন্ত্র। যেখানে বল গোললাইন অতিক্রম করেছে কিনা তা অনেকটাই নির্ভুলভাবে নির্ণয় করা যাবে।

আরও পড়ুন   Gujarat Flood: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯, ঘরছাড়া হাজার হাজার মানুষ

এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে অ্যাডভান্স রেফারিং টেকনোলজি বা আর্ট। বিশ্ব ফুটবলে গোল লাইন টেকনোলজির সাহায্যে এই কাজ করা হয়। কিন্তু তার থেকেও অনেক কম খরচে এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে দাবি করেছেন পড়ুয়ারা। তবে এই যন্ত্রটি সম্পূর্ণ পরীক্ষা করতে এখনও সময় লাগবে। প্রথমে শুধুমাত্র গোললাইন টেকনোলজির ব্যবহার করা হবে। সেই প্রয়োগ সফল হলে পরবর্তী সময় ফাউল বা অফসাইডের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

আইএফএ-র পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথমবারের জন্য প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব মহম্মদ জামাল ও সুদেষ্ণা মুখোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত, সহ উপাচার্য অমিতাভ দত্ত, প্রণবেশ মন্ডল, রাজীব বন্দোপাধ্যায় ও আশীষ পাল। এখন এই প্রযুক্তির প্রয়োগ সফল হয় কিনা সেদিকেই তাকিয়ে ফুটবল মহল।

#JadavpurUniversity 

#IndianFootballAssociation

#IFA

#AdvancedReferencingTechnology

About Post Author