স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর: টানা ২০ বছর আন্তর্জাতিক ফুটবলে জয়ের মুখ দেখল স্যান মারিনো। এই সময়কালের মধ্যে মোট ১৪০ টি ম্যাচ খেলে ফেললেও জয় অধরাই ছিল দলটির। অবশেষে উয়েফা নেশনস কাপে লিখটেনস্টানকে পরাজিত করল তারা। খেলার ফল ১-০। ১৪০ ম্যাচ পর অবশেষে কাঙ্খিত জয় পেল ভৌগোলিকভাবে ইতালির একদম মাঝখানে অবস্থিত দেশটি।
বৃহস্পতিবার নিজেদের জাতীয় স্টেডিয়ামে এই ঐতিহাসিক হয় পেয়েছে স্যান মেরিনো। দলের হয়ে এক মাত্র গোলটি এসেছে ৫৩ মিনিটে নিকো সেনসোলির পা থেকে। সেই গোল শোধ করতে পারেনি বিপক্ষ। ২০০৪ সালে ফুটবল মাঠে শেষ জয় পেয়েছিল দেশটি। বন্ধুত্বপূর্ণ ম্যাচে এই প্রতিপক্ষকেই হারিয়েছিল তারা। উল্লেখযোগ্য বিষয় হল এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোল করা সেনসোলি তখনও জন্মগ্রহণ করেননি।

এই দলের সব থেকে অভিজ্ঞ ফুটবলার ও অধিনায়ক মাতেও ভিতাইওলি। তিনি ২০০৭ সাল থেকে নিয়মিত জাতীয় দলের হয়ে খেলছেন। কিন্তু একটি ম্যাচেও জয়ের স্বাদ পাননি। নব্বইয়ের বেশি ম্যাচ খেলার পর প্রথম জয় পেয়ে তৃপ্ত ৩৪ বছরের ফুটবলার। ম্যাচ শুরুর আগে ফিফা ক্রমতালিকার ২১০ নম্বরে ছিল স্যান মেরিনো। তাঁদের নিচে আর কোনও দল ছিল না। তবে এই ঐতিহাসিক জয়ের পর এই তালিকায় প্রায় এগারো ধাপ এগিয়ে গিয়েছে। ম্যাচ শেষের বাঁশি বাজার পরেই উৎসবে মেতে ওঠেন মেরিনো ফুটবলাররা।
#SanMarino
#UEFANationsCup
#Merinofootballers


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার