স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ নীরজের পর জ্যাভলিনে সোনা জয় হরিয়ানার আর এক ছেলের। প্যারিস প্যারালিম্পিক্সের এফ ৪১ বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ২৩ বছরের নভদীপ সিং। সোনা দুরস্ত এর আগে কোনও পদকই ভারত জেতেনি প্যারালিম্পিক্সের এই বিভাগে। সেই খরা কাটালেন তিনি। জ্যাভলিনে বিশ্ব চ্যাম্পিয়ন নীরজকে অনুপ্রেরণা করে ২০১৬ সালে এই খেলায় আসেন নভদীপ। তবে জ্যাভলিনে বাজিমাত করতে প্রয়োজন শারীরিক শক্তি। যা বাধা হয়ে দাঁড়ায় ৪ ফুট ৪ ইঞ্চি উচ্চতার নভদীপের সামনে। কিন্তু কোনও প্রতিকূলতাই আটকে রাখতে পারেনি তাঁকে। বিশ্বস্তরে এসে, বিশ্বসেরা আজ তিনি।

নভদীপের বাবা ছিলেন একজন কুস্তিগির। খেলেছেন জাতীয় স্তরেও। স্বভাবতই শুরুতে কুস্তিগির ছিলেন নভদীপ। বাবার কাছেই তালিম নিতেন। তবুও একই রাজ্যের ছেলে নীরজের উন্নতি দেখে জ্যাভলিনে আগ্রহ জাগে তাঁর। পরে তিনি প্যারা অ্যাথলিট সন্দীপ চৌধুরির সান্নিধ্যে আসেন। বদলে যায় জীবন। বড় মঞ্চে জ্যাভলিন খেলার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে এশিয়ান প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে জেতেন সোনার পদক। ব্যাস, সেখানেই শুরু জ্যাভলিন যাত্রা । ২০২০ টোকিয়ো প্যারালিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেন নভদীপ। তাতে ভেঙে না পরে কঠোর অনুশীলন শুরু করেন প্যারিস ২০২৪ এর জন্য। চলতি বছরে এর আগের ব্রোঞ্জ জিতেছেন জাপানে আয়োজিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে। সেখানে বছরের সেরা ৪২.৮২ মিটার জ্যাভলিন ছুঁড়ে রেকর্ড করেছিলেন নভদীপ। যার সৌজন্যেই প্যারালিম্পিক ২০২৪ এর যোগ্যতা অর্জন করেন। ৪৭.৩২ মিটার থ্রোয়ে প্যারিসেও এদিন নতুন রেকর্ড করলেন বিশ্ব চ্যাম্পিয়ন নভদীপ সিং।
আরও পড়ুনঃ Musheer Khan: দলীপ ট্রফির অভিষেকেই অনবদ্য সরফরাজের ভাই মুশির, ভাঙলেন সচিনের ৩৩ বছরের পুরনো নজির
আরও পড়ুনঃ Moeen Ali: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ড অলরাউন্ডারের
বাবার স্বপ্ন ছিল প্যারিসে তাঁকে সোনা হাতে দেখার। তবে তা আর হল না। প্রতিযোগিতা শুরুর কিছু দিন আগেই বাবার মৃত্যুতে মানসিকভাবে ধাক্কা খান তিনি। তবে প্যারিসে সোনা জিতে বাঁচিয়ে রাখলেন বাবার স্বপ্নকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার