স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। গত এক দশক ধরে ইউরোপীয় সেরার লড়াইয়ে কার্যত রাজত্ব করছে লা ক্যাসাব্লাঙ্কারা। ফরম্যাটে বদল হলেও এবারও যে তাঁরাই মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হট ফেভারিট, সূচনা লগ্নে বুঝিয়ে দিল স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাটিতে ভিএফবি স্টুটগার্টের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল তারা। নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে।
আরও পড়ুন ‘অবিলম্বে নির্যাতিতার নাম ও ছবি মুছতে হবে’, আরজিকর মামলায় উইকিপিডিয়াকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
যদিও প্রথম দিকে রিয়ালকে বেশ চাপে রেখেছিল জার্মান ক্লাবটি। কিন্তু সময়ের সঙ্গে চাপ কাটিয়ে ম্যাচে ফিরেছে পনেরো বারের ইউরোপ সেরারা। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি তারকা এমবাপ্পে। রড্রিগোর বাড়ানো পাস থেকে গোল করেন তিনি। কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেনের ক্লাবটি। ৬৮ মিনিটে জার্মান দলের হয়ে সমতা ফেরান দেনিজ উনদাব। আবারও চাপ বাড়ে রিয়াল শিবিরের। একটা সময় মাঠে উপস্থিত সমর্থকেরা ভাবতে শুরু করে দিয়েছিলেন ড্রয়ের পথে গড়াচ্ছে ম্যাচ। তখনই দলের হয়ে ত্রাতা হয়ে ওঠেন অ্যান্টোনিও রুডিগার। রক্ষণ থেকে উঠে গিয়ে মডরিচের কর্ণারে মাথা ছুঁইয়ে গোল করেন জার্মান ডিফেন্ডার। সংযুক্ত সময়ে দলের হয়ে ইন্সুরেন্স গোলটি করেন রিয়ালের তরুণ ফুটবলার এন্ড্রিকে।
আরও পড়ুন আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সুদীপ্ত রায়ের বাড়িতে ২০ ঘণ্টা ধরে তল্লাশি
তৃতীয় গোলের সঙ্গে নতুন নজির গড়লেন ব্রাজিলের তরুণ ফুটবলার। স্পেনের ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্ব কনিষ্ঠ গোলদাতা হলেন এন্ড্রিকে। ১৮ বছর ৫৮ দিনের মাথায় দলের হয়ে স্টুটগার্টের জালে বল জড়ালেন তিনি। এই পর্যন্ত যেই রেকর্ড ছিল রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের দখলে। ১৮ বছর ১১৩ দিনের মাথায় গোল করেছিলেন তিনি।
#UEFAChampionsLeague #ChampionsLeague #RealMadrid #VFBStuttgart #FrenchstarMbappe


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার