Home » UEFA Champions League: পিছিয়ে গিয়েও এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের

UEFA Champions League: পিছিয়ে গিয়েও এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু প্রিমিয়ার লিগ হেভিওয়েট লিভারপুলের। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করল আর্নে স্লটের দল। এসি মিলানকে স্যান সিরোতে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। এই নিয়ে ইতালির কোনও ক্লাবের বিরুদ্ধে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জয় পেল লিভারপুল।

আরও পড়ুন   UEFA Champions League: স্টুটগার্টের বিরুদ্ধে লড়াই করে জয় রিয়াল মাদ্রিদের

মঙ্গলবার ম্যাচের ৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। প্রায় একক দক্ষতায় গোল করে মিলানকে এগিয়ে দিয়েছিলেন চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচ। যদিও সেই ব্যবধান দীর্ঘস্থায়ী হয়নি। ২০ মিনিটের মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান ইব্রাহিম কোনাটে। ৪১ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় লিভারপুল। তাঁদের দ্বিতীয় গোলটি করেন ভার্জিল ভ্যান ডাইক। প্রথমার্ধের শেষে দুই ডিফেন্ডারের করা গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের একচেটিয়া দাপটের সামনে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। সেই সুযোগেই ৬৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন ডমিনিক সোবসলাই। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল। অন্য একটি ম্যাচে পর্তুগালের স্পোর্টিং লিসবন ২-০ গোলে পরাজিত করেছে ফ্রান্সের ক্লাব লিলিকে। ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভিক্টর জিওকেরাস। দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান দ্বিগুণ করেন ডেবাস্ট।

#UEFAChampionsLeague #Latestbengalinews

About Post Author