Home » Premier League: মসৃণ জয়ে প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুল, গোলশুন্য ড্র ম্যান ইউনাইটেড

Premier League: মসৃণ জয়ে প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুল, গোলশুন্য ড্র ম্যান ইউনাইটেড

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার এখন শীর্ষে লিভারপুল। শনিবার ম্যাচের আগে পর্যন্ত টেবিল টপার ছিল ম্যাঞ্চেস্টার সিটি। চার ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল লিভারপুল। গতরাতে লুইস দিয়াজের জোড়া গোলে বোর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে অর্নি স্লটের দল। প্রথমার্ধেই তিনটি গোল পেয়ে যায় লিভারপুল। শনিবারই লিগের আর এক ম্যাচে, অ্যাওয়ে গেম খেলতে গিয়ে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন  Tirupati Laddu Controversy: তিরুপতির লাড্ডু গিয়েছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবেও, দাবি প্রধান পুরোহিতের

আগের ম্যাচে হেরে যাওয়ার জয়ের স্রোতে ফিরতি মরিয়া হয়ে ছিল লিভারপুল। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল তাঁরা। ম্যাচের তিনটি গোল প্রথমার্ধেই করেছে লিভারপুল। যার মধ্যে দুটি এসেছে একা লুইস রিয়াজের পা থেকে। ২৬ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। দ্বিতীয় গোল করতে সময় নিয়েছেন আরও দু’মিনিট। এরপর গোলস্কোরারের তালিকায় নাম লিখিয়েছেন ডারউইন নুনেজ ৩৭ মিনিটে তৃতীয় গোলটি করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি। জবাবে দুই অর্ধেই লিভারপুলের জালে একবারও বল জড়াতে পারেনি বোর্নমাউথ। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে তাঁরা।


অন্যদিকে, ক্রিস্টাল প্যালেস বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে গোটা খেলায় গোলশূন্য থেকেছে উভয় দল। শনিবার একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে এরিক টেন হ্যাগের দল। প্রথমার্ধে আলেহান্দ্রো গার্নাচো গোল লক্ষ্য করে জোরালো শট নিলেও তা বারপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেই আবার শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে একই পরিণতি হয় সেই শটেও। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোল আসেনি কোনও ফুবলারের পা থেকে। অবশেষে ম্যাচ ড্র ঘোষণা হয়। পয়েন্ট টেবিলে এই এই মুহূর্তে ম্যান উইনাইটেডের অবস্থা তলানিতে। সাত পয়েন্ট নিয়ে এগারো নম্বরে তাঁদের নাম ।

লিভারপুলের জয়ের রাতেই ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে জয় পেয়েছে টটেনহাম। নিউ ক্যাসেলকে ৩-১ গোলে বাড়িয়েছে ফুলহ্যাম এফ সি। ওয়েস্ট হ্যামের কাছে ৩-০ গোলে একতরফা জয় লাভ করেছে চেলসি। অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে উলভ্সকে।

#PremierLeague #LiverpoolFC #ManchesterUnited  #ChelseaFC

About Post Author