সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর: পঞ্চম দিন পর্যন্ত গড়াল না বাংলাদেশের বনাম ভারতের প্রথম টেস্ট। চতুর্থ দিনেই মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়ার আগেই আগেই গুটিয়ে গেল সফরকারীদের ব্যাটিং। বরিবার সকালের খেলা শুরু হওয়ার পর কিছুক্ষণ সামলে ব্যাট করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং শাকিব আল হাসান। তারপর প্রথম বিরতির পর মাঠে ফিরেই অশ্বিনকে উইকেট দিয়ে সাজঘরে ফিরে যান শাকিব। ব্যাস, তারপরেই ঝড়ের মত পরে যায় বাকি পাঁচটি উইকেট। ৫১৫ রান তাড়া করতে নামা শান্তদের ২৩৪ রানেই থামিয়ে দিয়েছে ভারত। দারুন বল করেছে জাদেজাও। ২৮০ রানে টেস্ট জিতে এখন সিরিজ় ১-০ -তে লিড নিয়েছে ভারত। সম্প্রতি পাকিস্তানকে তাঁদের ঘরের হোয়াইট ওয়াশ করে দিয়ে আসা বাংলাদেশ ভারত সফরে প্রথম থেকেই পিছিয়ে গেল।
আরও পড়ুন রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে ফের বিরূপাক্ষ, অভীককে তলব সিজিও কমপ্লেক্সে
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনও দল ৫০০ উপর রান তাড়া করে জিততে পারেনি। কার্যত কাল ভারতের ব্যাটাররা যেভাবে বাংলাদেশের বোলারদের দুরমুশ করে দিয়েছিল তাতে ভারতের জয় একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে চতুর্থ দিনে খেলা শুরুর প্রথম এক ঘন্টায় মনে হচ্ছিল জিততে না পারলেও ভাল ফাইটব্যাক দেবে শান্তরা। তবে জল পানের বিরতি থেকে ফিরেই অশ্বিন-জাদেজার ভেলকিতে দিশেহারা হয়ে গেল পড়শীরা। তবু পিচের এক দিক আগলে রেখেছিলেন অধিনায়ক শান্ত। তবে তাতে কোনও লাভ হয়নি।একধার থেকে ভাঙন অব্যাহত থাকলেও শান্তর ৮২ রানের লড়াকু ইনিংস নজর কেড়েছে। বাংলাদেশের শেষ চার ব্যাটার মাঠে নেমে কেউই জোড়া সংখ্যার রান করতে পারেননি। মাত্র ১ রানে ফিরে গিয়েছেন লিটন দাস, মেহদি হাসান মিরাজ বাইশ গজ ছেড়েছেন ৮ রানে, তাসকিন আহমেদের করেছেন ৫, পরপর তিন জন আউই হওয়ার পর সেই স্রোতেই ভেসে গিয়েছে হাসান মাহমুদও। ৭ করে সাজঘরে ফিরেছেন তিনি। যার কারণেই ২৮০ রানে মসৃণ জয় পেয়েছে আয়োজক দেশ ভারত।

খেলা শেষে ম্যাচের সেরা রবিচন্দ্রণ অশ্বিন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৮৮ রান খরচ করে ৬ উইকেট তুলেছেন তিনি। এছাড়াও ভারতের প্রথম ইনিংসে চাপের মুখে শতরান করে তিনিই হিরো অভিজ্ঞ স্পিনার-অলরাউন্ডার। ৫৮ রানে ৩ উইকেট তুলেছেন জডেজা। ২৪ রান দিয়ে ১ উইকেট বুমরার। উল্লেখ্য, চেন্নাই টেস্টেই কেরিয়ারের ৪০০ আন্তর্জাতিক ইউকেটের মাইল ফলক পার করছেন ত্রিশ বছরের রাইট আর্ম পেসার। পরিসংখ্যান অনুযায়ী চেন্নাই টেস্টে জয়লাভের পর বাংলাদেশের বিরুদ্ধে শেষ ১৪টি টেস্ট খেলে ১২টিতে জয়ী ভারত।
#IndVsBan , #Chennaitest , #Bcci, #IndiaVsBangladeshTest


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত