Home » আরজি করের উদাহরণ টেনে, ট্রাম পরিষেবা বন্ধ নিয়ে হতাশা প্রকাশ করলেন মীর

আরজি করের উদাহরণ টেনে, ট্রাম পরিষেবা বন্ধ নিয়ে হতাশা প্রকাশ করলেন মীর

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বর:  দেশের একমাত্র শহর কলকাতা যেখানে ইংরেজ আমল থেকেই চলে ট্রাম। তবে চলে নয় এবার বলতে হবে চলত! কলকাতা হাইকোর্টে রাজ্য সকরার সাফ জানিয়ে ছে তাঁরা ট্রাম বন্ধ করার পক্ষপাতী। কলকাতার ব্যস্ততম রাস্তায় ট্রাম যানজট তৈরি করছে।এবং তার মন্থর গতি আজকের ইঁদুর দৌড়ের জীবনে দিনে দিনে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। শুধু মাত্র ‘জয় রাইড’ হিসাবে একটা রুটে চালু থাকবে ট্রাম পরিষেবা। বাকি সবকটি রুটে আর গড়াবে না ট্রামের চাকা।এবার এই নিয়ে হতাশা প্রকাশ করলেন অভিনেতা তথা বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী মীর আসরাফ আলি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে চলছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ, তিনটি জেলা রয়েছে বিশেষ নজরবন্দিতে

এদিন তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, “ট্রাম আমাদের সকলের শৈশবের সঙ্গে জড়িয়ে। এই যান শুধু যাত্রী নয় বহন করে কলকাতার পরিচয়। মন্থর গতির অযুহাতে ট্রামকে অচল বলে ফেলে দেওয়া হচ্ছে। বিষয়টা কিছুটা বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো। আজকাল বাবা-মা যেমন অচল হয়ে গেলে, তাঁদের ছুড়ে ফেলে দেওয়া হয়।” শৈশবের স্মৃতিচারণ করে মিরের সংযোজন, “প্রথম ট্রামে চড়েছিলাম বাবার হাত ধরে। এখন তিনি ডিমেনশিয়ায় শয্যাশায়ী। উঠতে পারেন না। কিন্তু একসময় বাবার সঙ্গে ট্রাম চাপার বেশ কিছু স্মৃতি আছে। তাই ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট হচ্ছে।”

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে এবার ধর্না কংগ্রেসের, থাকছে বাম সংস্কৃতির ছোঁয়া

আরও পড়ুন: RACHANA BANERJEE:  ‘ধোঁয়া ধোঁয়ার’ পর ‘কুইন্টাল কুইন্টাল’! আবারও বেঁফাস মন্তব্য করে ট্রোলড রচনা

সমাজ মাধ্যমে এটুকু বলেই থেমে যাননি অভিনেতা। এই প্রসঙ্গে আরজি করের ঘটনাও টেনে এনেছেন মীর। তাঁর বক্তব্য, “এই দেশে একটা মেয়ে খুন ও ধর্ষণ হয়ে গেল। সেই নারকীয় ঘটনার বিচার আজও চলছে। তার গতিও তো মন্থর। সুবিচারের অপেক্ষায় মানুষ চাতক পাখির মত চেয়ে আছে। যাঁরা ট্রামের মন্থর গতিতে অসন্তোষ প্রকাশ করছেন তাঁরা এর বেলা কি বলবেন?” মির আক্ষেপ করেছে আরও জানিয়েছেন, আজ যারা ট্রাম পরিষেবা বন্ধ করার বিষয়টি সমর্থন করছেন, তাঁরা ভবিষ্যতে অনুতাপ করবে শহরের ঐতিহ্যবাহী ট্রামের বিলুপ্তি নিয়ে।

About Post Author