সানী রায়, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এবার তিলোত্তমা কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল CBI। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য সুশান্ত। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গেছে। সূত্রের খবর, আজ, বুধবারই তিনি সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন।
আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে ইতিমধ্যেই সিবিআই জানতে পেরেছে, গত ৯ আগস্ট, চিকিৎসক খুনের দিন সন্দীপের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয় সুশান্তর। ওই দিন বিরূপাক্ষ বিশ্বাসের পাশাপাশি তিনি আরজিকরে উপস্থিত ছিলেন। এমনকী ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত অভীক দে-র সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। তবে সুশান্তর দাবি, গত ৯ আগস্ট ঘটনার দিন সকালে তিনি কামারহাটিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি বৈঠক করতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অফিসে উপস্থিত হন। তখনই তিনি আরজিকরের ঘটনাটি জানতে পারেন।

যদিও সুশান্তর বিরুদ্ধে আগেই পদক্ষেপ নিয়েছে আইএমএ। আইএমএর বঙ্গীয় শাখা থেকে তাঁকে সাসপেন্ড করার পাশাপাশি, আইএমএ-র জলপাইগুড়ি শাখার সম্পাদক পদ থেকেও তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। বর্তমানে তিনি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতি পদে রয়েছেন।
#RGkarHospital #RGKARDoctorDeath #Latestbengalinew #JalpaiguriMedicalCollegedoctorSushantRoy #SandipGhosh


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !