স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ সেপ্টেম্বর: আনোয়ার মামলায় বড় আপডেট। আবারও পিছিয়ে গেল শুনানি। আগামী ৩০ সেপ্টেম্বর ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে ছিল এই মামলার শুনানি। কিন্তু জানা গিয়েছে সেদিন এই শুনানি হবে না। পরিবর্ত দিনও ঠিক করে দিয়েছে ফেডারেশন।
জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলির দলবদল নিয়ে জলঘোলা চলছে। বিগত কয়েকমাস সংবাদ শিরোনামে রয়েছে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া ফুটবলার। ফুটবলার নিয়ে বহুদিন পর মাঠের বাইরে ডার্বি চলছে। এখনও স্পষ্ট হয়নি আনোয়ারের ইস্টবেঙ্গল দলে যোগদান বৈধ কিনা। তার মধ্যে ৩০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। তবে ইস্টবেঙ্গল আগেই জানিয়ে দিয়েছিল সেদিন তাঁদের কোনও প্রতিনিধি থাকতে পারবেন না। এবার মেল করে সময় চাইল আনোয়ারের প্রাক্তন ক্লাব দিল্লি এফসিও। তাঁদের পক্ষ থেকে আইনজীবীর শারীরিক অসুস্থতার কারণ দেখানো হয়েছে।

আগামী ৮ অক্টোবর দোয়া কর্ডে অস্ত্রোপচার হবে দিল্লি এফসির আইনজীবী। তারপর সুস্থ হতে কিছু সময় বিশ্রামের প্রয়োজন রয়েছে তাঁর। চিকিৎসকেরা তাঁকে একমাস বিশ্রামের পরামর্শ দিয়েছে। সেই কারণে শুনানি পিছনোর আবেদন করেছে ক্লাবটি। যদিও তাঁদের অর্ধেক দাবি মেনে নেওয়া হয়েছে। চোদ্দ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি। আগামী ৮ অক্টোবর হবে সেই শুনানি। তবে সেটাই ডেডলাইন। অর্থাৎ তারপর আর কোনও তারিখ দেওয়া হবে না। তারমধ্যে আইনজীবী সুস্থ না হলে বিকল্প আইনজীবীর কথা ভাবতে বলা হয়েছে দিল্লিকে। আগামী ১৯ অক্টোবর কলকাতা ডার্বি। ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হবে কলকাতার দুই প্রবল প্রতিদ্বন্দ্বী। তার আগেই এই মামলার নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে। যদিও ইস্টবেঙ্গল ও দিল্লির মামলার দিন পিছিয়ে দেওয়ার আর্জিকে জয় হিসেবে দেখছে মোহন শিবির। তাঁদের দাবি, দুটি ক্লাব বুঝতে পারছে যে এই রায় তাদের বিপক্ষে যাবে, তাই তারা চাইছেন দিন পিছিয়ে দিতে।
#AnwarAli #AIFFPlayerStatusCommittee #EastBengal #MohunBagan #DelhiFC


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই