স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ সেপ্টেম্বর: দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। চলতি প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল তারা। রবিবার ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গেল এরিক টেন হ্যাগর দল। তবে আরও বড় ব্যবধানে হারতে পারত ম্যানচেস্টারের ক্লাবটি। প্রথমার্ধের শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই গোল হজম করতে হয় ইউনাইটেডকে। আক্রমণে ওঠার সময় বলের দখল হারান মার্কোস রাশফোর্ড। স্বাগতিকদের চারজন ফুটবলারকে কাটিয়ে বক্সের কাছে পৌঁছে যান ফান ডে ভেন। তারপর সেখান থেকে নিচু ক্রস বাড়ান বক্সের মধ্যে। সেই বলে পা লাগিয়ে গোল করেন ব্রেনান জনসন। ১১ মিনিটের মাথায় ম্যাডিসনের দুরন্ত শট রুখে দেন আন্দ্রে ওনানা। ২০ মিনিটের মাথায় জনসনের শট পোস্টে লেগে ফেরে। ম্যানচেস্টারের ঘরের মাঠ হলেও ম্যাচে দাপট দেখায় টটেনহ্যাম। ৪২ মিনিটে আরও বিপদ বাড়ে ইউনাইটেডের। ম্যাডিসনকে ট্যাকেল করার জন্য ব্রুনো ফার্নান্দেজকে সরাসরি লালকার্ড দেখান রেফারি। দশজনে হয়ে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে সেই সুযোগকে কাজে লাগায় টটেনহ্যাম। দুই মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন দেজান কুলুসেভস্কি। কিছুই করার ছিল না ইউনাইটেড গোলরক্ষকের। এই গোলের পর হাল ছেড়ে দেন ইউনাইটেড সমর্থকেরা। গোটা ম্যাচে কখনও ইউনাইটেডকে দেখে মনে হয়নি খেলায় ফিরতে পারে তারা। ৭৭ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় টটেনহ্যাম। লুকাস বার্গাভালের কর্ণার পাপে সারের মাথা ছুঁইয়ে চলে যায় ডমিনিক সোলাঙ্কের কাছে। গোল করতে ভুল করেননি তিনি। একইসঙ্গে চার বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জয় নিশ্চিত করে টটেনহ্যাম।
আরও পড়ুন Sri Lanka VS New Zealand: নিউ জিল্যান্ডকে উড়িয়ে ১৫ বছর পর টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার
#PremierLeague #ManchesterUnited #TottenhamHotspur #OldTrafford #BrunoFernandez #ErikTenHag, #MarcusRashford


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই