সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ বল-ব্যাট উভয় বিভাগেই বিপক্ষকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা । ১৫ বছর পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জিতে নিল টেস্ট সিরিজ। প্রথম দিন ব্যাট করতে নেমে কিউয়ি বোলারদের গুঁড়ো করে দিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটররা। এক ইনিংসে শতরান করেছিল তিনজন। টিম সাউদিদের সামনে গড়ে দিয়েছিল রানের পাহাড়। সেই রান তাড়া করতে গিয়ে প্রথম ইনিংসে বিরোধী ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন প্রভাত জয়সূর্য। দ্বিতীয় ইনিংসে ধস নামালেন নিশান পেরিস। যার সৌজন্যে এক ইনিংস এবং ১৫৪ রান হাতে নিয়েই ২০২১ সালের বিশ্ব টেস্ট চেম্পিয়ন্সদের দুরমুশ করে রেকর্ড জয় পেল কুমার সাঙ্গাকারার দেশ।

আরও পড়ুনঃ Kamindu Mendis: গলে ব্র্যাডম্যানের ৭৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন শ্রীলঙ্কার কামিন্দু
প্রথম দিনে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্কা ছাড়া কোনও ব্যাটারই রান না তুলে বাইশ গজ ছাড়েননি। এক ইনিংসে শতরান করেছেন তিনজন। সেই তালিকায়, দীনেশ চন্দিমাল করেছেন ১১৬ রান, ১০৬ রান করেছেন কুশল মেন্ডিজ, দুর্ধর্ষ ব্যাটিং করে ঝড় তুলেছিলেন কামিন্দু মেন্ডিজ। তাঁর ব্যাট থেকে এসেছে ১৮২ রান। মাত্র ১২ রানের ব্যবধানে শতক হাতছাড়া করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। যার সৌজন্যে পাঁচ উইকেটের বিনিময়ে ৬০২ রান টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা । রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে টিকতে পারেনি একজন কিউয়ি ব্যাটারও। প্রথম ইনিংসে সবোর্চ্চ রান মিছেল স্যান্টনারের ২৯। তৃতীয় দিনে মাত্র ৮৮ রানে গুটিয়ে যাওয়ার পর আবার নিউ জিল্যান্ডকেই ব্যাট করতে আমন্ত্রণ দেন ধনঞ্জয় দা সিলভা।
আরও পড়ুনঃ Dwayne Bravo: ক্রিকেটকে বিদায় জানিয়ে নাইটদের মেন্টর হলেন দুবারের বিশ্বজয়ী অলরাউন্ডার
কনওয়ে, উইলিয়ামসন, রচিন, মিচেলদের মত প্রতিভা সম্পন্ন ব্যাটররা দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তনের চেষ্টা করলেও ম্যাচ জেতা সাধ্যের বাইরে চলে গিয়েছিল। চতুর্থ দিনে ১৯৯ রানে পাঁচ উইকেট, স্কোর নিয়ে খেলা শুরু করেছিল নিউ জিল্যান্ড। শেষের দিকের ব্যাটারেরা আপ্রাণ লড়াই করেন। কিন্তু নিশানের ঘূর্ণি সামলাতে পারেননি তারা। শেষের ক্রমে নেমে টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপ্স এবং মিচেল স্যান্টনার অর্ধশতরান করলেও দলকে জয়ের সীমানার কাছেও নিয়ে যেতে পারেননি। নিশানের ছয় উইকেটের জেরে হার নিশ্চিত হয় নিউ জিল্যান্ডের। প্রথমে ব্লান্ডেলকে ও পরে ফিলিপ্সকে তুলে নিয়ে বিপক্ষকে ধরাশায়ী করে দেন এই ২৭ বছরের স্পিনার। এর পর স্যান্টনার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই তার হাতেও ধরিয়ে দেন সাজঘরের টিকিট।
দুই টেস্ট মিলিয়ে ১৮টি উইকেট নিয়ে সিরিজ সেরা প্রভাত জয়সুরিয়া। অন্য দিকে, এই টেস্টে ১৮২ রান করার সুবাদে ম্যাচের সেরা কামিন্দু মেন্ডিস। ২০০৯ সালের পর রবিবার ২০২৪ সালে এসে আবার কিউয়িদের টেস্ট সিরিজ হারালো ধনঞ্জয়ের শ্রীলঙ্কা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার