সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর : আড়াই বছর কাটতে না কাটতেই ঝালদায় খুন হওয়া কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর পদাঙ্ক অনুসরণ করে প্রয়াত হলেন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। তাঁর মৃত্যু ঘিরেও ধোঁয়াশা ও একরাশ প্রশ্ন। প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যু হয়েছে বলা হলেও কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে কিছু ক্ষেত্রে চিকিৎসকরাও বিভ্রান্ত। আচমকা কীভাবে মৃত্যু তা নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বক্তব্য থেকে ধোঁয়াশা আরও তীব্র হয়েছে।প্রদেশ কংগ্রেস থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের ফলাফল সামনে এলে তবেই মৃত্যুর কারণ ও সামগ্রিক বিষয়টি পরিষ্কার হবে।

শুক্রবার রাতেই পূর্ণিমা কান্দুর সংজ্ঞাহীন দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। এদিন রাতে তাঁর সন্তানরা বাড়ির বাইরে ছিলেন। তাঁরা এসেই দেখতে পান যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন পূর্ণিমা দেবী । পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো দাবি করেছেন যে শুক্রবার সকালেও পূর্ণিমাকে দেখে অস্বাভাবিক লাগেনি। সুস্থ স্বাভাবিক ছিলেন তিনি। তাহলে আচমকা কি ঘটল? আচমকা কীভাবে মৃত্যু ?
কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও জেলা কংগ্রেস সভাপতি নেপাল দেব মাহাতো কী বলেছেন?পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত খুব ভালো ছিল। ওর ছেলেমেয়েরা বাইরে বেড়াতে গিয়েছিল। আসার পরে দেখছে যে মারা গিয়েছে। “কীভাবে মারা গিয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন বিষয়টি, খুব কম সময়ের মধ্যে হয়েছে। চিকিৎসক দেখেছেন। তিনি বলেছেন যে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছিল, তাই পোস্টমর্টেম করতে হবে। পোস্টমর্টেমের জন্য দেহ নিয়ে যেতে হবে। তারপরই বিষয়টা বোঝা যাবে।’ সেইসঙ্গে তিনি বলেছেন, ‘ চিকিৎসকও বিভ্রান্ত হয়ে পড়েছেন,’ মৃত্যু প্রসঙ্গে নেপালদেব মাহাতোর প্রতিক্রিয়া। আচমকা কীভাবে মৃত্যু তা নিয়ে শনিবার সকালেও জেলা পুলিশের তরফের কোনও মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য,২০২২ সালের ১৩ মার্চ খুন হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এবার চলে গেলেন পূর্ণিমা কান্দুও। এখন ময়না তদন্তের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।।
আরও পড়ুন RG Kar: অনশনের মধ্যেই মধ্যরাতে স্নিগ্ধার বাড়িতে পুলিশ


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়