স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ অক্টোবরঃ আসন্ন এমার্জিং এশিয়ান কাপ টি-টোয়েন্টির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। মোট ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে এই দল তৈরি হয়েছে। ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন তিলক বর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে তরুণ বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। এই দুজন ছাড়াও দলে প্রভসিমরন সিং, সাই কিশোর, আয়ুষ বাদোনির মত পরিচিত ক্রিকেটারেরাও সুযোগ পেয়েছেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। আগামী ১৮ অক্টোবর ওমানে শুরু হবে এমার্জিং এশিয়া কাপ। মোট ৮টি দল এ বারের প্রতিযোগিতায় অংশ নেবে। দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। ভারতের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। গতবার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই দলে খেলা বেশ কয়েকজন এ বারের দলেও রয়েছে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়া রয়েছে আয়োজক ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী। দুটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল যোগ্যতা অর্জন করবে সেমিফাইনালের। ফাইনাল হবে ২৭ অক্টোবর।
আরও পড়ুনঃ UEFA Nations League: উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইংল্যান্ড, জয় অস্ট্রিয়ার
ভবিষ্যতের তারকা এই ধরনের প্রতিযোগিতা থেকে উঠে আসে। এ বার ভারত বেশ শক্তিশালী দল গড়েছে বলে মনে করা হচ্ছে। দলে একাধিক আইপিএল খেলা পরিচিত ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বৈভব অরোরা, আয়ুষ বাদোনি, রাহুল চাহার, সাই কিশোর, রমনদীপ সিংরা। গত বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেবার তারা ফাইনালে হারিয়েছিল ভারতকেই। সেই দল থেকে অনেকেই এবারের দলে আছে। যেমন অভিষেক শর্মা, প্রভসিমরন সিংরা। তবে এ বছরের দল তুলনায় শক্তিশালী বলেই মনে করছে ক্রিকেটমহল। আইপিএলের একাধিক তারকা আছে ভারতীয় দলে।
এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), প্রভসিমরন সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, আয়ুষ বাদোনি, রাহুল চাহার, অংশুল কাম্বোজ, সাই কিশোর, আকিব খান, অনুজ রসিখ সালাম, নিশান্ত সিন্ধু, হৃত্বিক শোকিন, নেহাল ওয়াধেরা


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া