স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ অক্টোবরঃ উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইংল্যান্ড । গত ম্যাচে গ্রিসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে উঠলেন লি কার্সলের ছেলেরা। রবিবার ফিনল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে দিলেন তারা। অন্যদিকে প্রতিযোগিতার অন্য ম্যাচে জয় পেয়েছে গ্রিস ও অস্ট্রিয়াও।

আরও পড়ুনঃ ICC T20 Women’s World Cup: শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে টিকে থাকার লড়াই হরমনপ্রীতদের
আরও পড়ুনঃ India vs Bangladesh: নিজামের শহরে নবাবিয়ানা ভারতের, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভাঙলেন সূর্যরা
রবিবার হেলসিঙ্কি ওলিম্পিক স্টেডিয়ামে দাপট দেখিয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। গোটা ম্যাচে প্রায় ৭০ শতাংশ বল নিজেদের দখলে রাখে থ্রি লায়ন্সরা। বিপক্ষের গোল লক্ষ্য করে শট মারার ক্ষেত্রেও এগিয়ে ছিলেন তাঁরা। প্রথম গোলের জন্য ইংরেজদের অপেক্ষা করতে হয় ১৮ মিনিট পর্যন্ত। অ্যাঞ্জেল গোমসের পাস থেকে গোল করেন জ্যাক গ্রিলিশ। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। দ্বিতীয় গোলের জন্য ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ফ্রি-কিক থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড। এই গোলের পর কার্যত হাল ছেড়ে দেয় ফিনল্যা্ন্ড। সেই সুযোগে ৮৪ মিনিটে গোল করেন ডেক্লান রাইস। শেষের দিকে একটা গোল শোধ করে ফিনল্যান্ড।এই নিয়ে চার ম্যাচে তৃতীয় জয় পেল ইংল্যান্ড।
প্রতিযোগিতার অন্য ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রিয়া। নরওয়েকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। অস্ট্রিয়ার হয়ে জোড়া গোল করেন মার্কো আর্নাউতোভিচ। একটি করে গোল করেছেন ফিলিপ লিয়েনহার্ট, স্টেফান পোশ ও মাইকেল গ্রেগোরিটজ। নরওয়ের একটি গোল শোধ করেন আলেক্সান্ডার সারলোথ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে গ্রিস । লাটভিয়া এবং ফারো আইল্যান্ডের খেলা শেষ হয় ১-১ গোলে।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র