সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর : তাঁর এক ভাই রিকশাচালক, এক ভাই ছোট দোকানদার।সংগ্রাম কাকে বলে তা দেখেই বড় হয়েছেন সাজিদ খান। ক্রিকেট জীবনকে প্রলম্বিত করার জন্য অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। ২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পরের বছর বাংলাদেশের মিরপুরে এক টেস্টে ১২ উইকেট পেয়ে রাতারাতি সংবাদের শিরোনামে চলে আসেন সাজিদ খান। পাকিস্তানের ইনিংসে ম্যাচ জয়ের প্রধান কারিগর ছিলেন তিনি। সেই ম্যাচেই প্রায় অন্ধকার থেকে আলোয় উত্তরণ ঘটে পাকিস্তানের ৩১ বছর বয়সী স্পিনার সাজিদ খানের। ঝড় ঝাপটা সামলে আলোর পথে হাঁটতে শুরু করেন সাজিদ খান। আবার দু’বছর পরে দেশের ক্রিকেটকে ঝড় ঝাপটার হাত থেকে বাঁচানোর জন্য খাইবার পাখতুনয়ালার আরেক ক্রিকেটার,সেঞ্চুরি পাওয়া কামরান গোলামের মতই সক্রিয় ভূমিকা নিয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ সাজিদ খান। আটটি টেস্টে ২৫ উইকেট পাওয়া স্পিনারকে পাকিস্তান ক্রিকেটের দুর্দিনে ভুলে থাকা উচিত হয়নি তা বুঝিয়ে দিলেন সাজিদ । তাঁর দাপটে বেসামাল ইংল্যান্ড ।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মুন্ডিতমস্তক সাজিদ খানের সেলিব্রেট করার ভঙ্গি মনে পড়িয়ে দিচ্ছে শিখর ধাওয়ানকে। আর এই সেলিব্রেশন দ্বিতীয় দিনে দেখা গেল চারবার চারটি বলে উইকেট প্রাপ্তির পরে যার ধাক্কায় দ্বিতীয় টেস্টে বেসামাল ইংল্যান্ড। সাজিদ খানের দাপটে এক সময় ২ উইকেটে ২১১ রান থেকে মাত্র ১৪ রানের ব্যবধানে চার উইকেট খুইয়ে বিপাকে ইংল্যান্ড । দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৩৯। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৬ রানে।বেন ডাকেটের সেঞ্চুরি সত্ত্বেও দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ পাকিস্তান। উল্লেখ্য, তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।।
আরও পড়ুন Brazil: রাফিনহার জোড়া গোল, পেরুর বিরুদ্ধে দাপুটে জয় ব্রাজিলের


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে