সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: কেরিয়ারের শুরু থেকেই অভিনয় নখদর্পনে তাঁর। দখল ছিল সংবাদ পাঠেও। প্রবীণ বাঙালি অভিনেতা দেবরাজ রায় প্রয়াত। চোখ ধাঁধানো অভিনয় বা শ্রুতিগোচর সংবাদ পাঠ শুনিয়ে একদা জনপ্রিয় চরিত্র, এখন স্থান ইতিহাসের পাতায়। বেশ কয়েক মাস ধরে গুরুতর অসুস্থতার পরে বৃহস্পতিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ৬৯ বছর।

আরও পড়ুন: ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?
গত দুমাস আগে সেরিব্রাল অ্যাটাকের শিকার হয়েছিয়েন অভিনেতা। নেফ্রোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন। তার জেরেই পথ চলা থেমে গেল অর্ধাঙ্গিনী অনুরাধার সঙ্গে। স্ত্রী অনুরাধা রায় চলচ্চিত্র জগতে দেবরাজ রায়ের থেকে তুলনামূলক বেশি পরিচিত মুখ। অভিনয়ের পাশাপশি একসময় সংবাদ পাঠ করেছেন তিনিও। প্রয়াত অভিনেতা প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেণ ১৯৭০ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির মাধ্যমে। এরপরের বছরেই মৃণাল সেনের ‘ক্যালকাটা ৭১’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন দর্শক থেকে পরিচালকদের।
বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “বাংলা ছবির জগতে বিশেষ নাম দেবরাজ রায়। অনেক খ্যাতনামী পরিচালকের ছবিতে অভিনয় করে প্রশংসিত। ওঁকে অনেক দিন ধরে চিনি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। ওঁর পরিবারের প্রত্যেককে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ