সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: চার্জশিট জমা দেওয়ার পরে ফের অপূর্ব বিশ্বাসকে সিজিওতে তলব সিবিআইয়ের। আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃতদেহ ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন এই চিকিৎসক। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার ফরেন্সিক মেডিসিনের এই চিকিৎসককে কেন্দ্রীয় গোয়েন্দাদের ডাকে সিজিও কমপ্লেক্সে আসতে হয়েছিল। তবে সম্প্রতি শিয়ালদহ আদালতে সিবিআই তদন্তের চার্জশিট পেশ করার পর এই ফের অপূর্বকে তলব করেছে কেন্দ্রীয় কর্তারা।

আরও পড়ুন: Dhupguri: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নাবালককে বাঁচাল ধূপগুড়ির ডাক্তার, প্রশংসার ঝড় এলাকায়
এর আগে তিন বার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অপূর্ব। শেষ বার সিজিওতে অপূর্ব বিশ্বাসকে সিবিআই প্ৰশ্ন করেছিল, কেন এত তৎপরতা নিয়ে আরজি করে নির্যাতিতার ময়নাতদন্তের কাজ হয়েছিল? উত্তরে চিকিৎসক জানিয়েছিলেন, নিহত মহিলা চিকিৎসকের দেহের ময়নাতদন্ত দ্রুত করার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। অন্যথায় ‘রক্তগঙ্গা বইয়ে’ দেওয়ার হুমকিও তাঁকে দেওয়া হয়েছিল। সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে অপূর্ব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ঘটনার পর মৃতার ‘কাকা’ পরিচয় দিয়ে এক জন তাঁকে হুমকি দিয়েছিলেন। পরে সঞ্জীব নামে নির্যাতিতার সেই কাকা অপূর্বর অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুন: ইএসআই হাসপাতালে আগুন: এক রোগীর মৃত্যু, কী বললেন হাসপাতাল সুপার?
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতলে কর্মরত মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। ঘটনায় নির্যাতিতার মৃতদেহের ময়নাতদন্ত করেছিল ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক অপূর্ব রায়। কার্যত সিবিআই এই কেসের তদন্তভার নেওয়ায় পর থেকে বারংবার তাঁকে তলব করেছিল সিজিও কমপ্লেক্সে। তবে একবারও সদুত্তর পায়নি কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর সম্প্রতি কেসের চার্জশিট শিয়ালদহ আদালতে জমা দেয় সিবিআই। যেখানে মূল অভিযুক্ত হিসাবে রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম। ইতিমধ্যেই এই চার্জশিটের তীব্র বিরোধিতা জানিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। সেই আবহেই ফের চতুর্থবারের জন্য অপূর্বকে সিজিওতে ডাকল সিবিআই।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর