দীপ সেন, সময় কলকাতা : সোনার দাম বিগত কয়েক বছরে আকাশ ছুঁয়েছে। সোনার অলংকারের দাম স্বাভাবিকভাবেই যথেষ্ট বেশি। অবশ্য তাতে খুব বেশি এসে যায় না উত্তর ২৪ পরগনা নিউটাউন থানা এলাকার লাউহাটির বাসিন্দা হাবিবার রহমান বৈদ্যর। পেশায় তিনি উবের চালক। বিবিধ অলংকারে সজ্জিত হয়ে কোন আরোহী কোন সোনার অলংকারের বাক্স সহ ব্যাগ তাঁর গাড়িতে ফেলে যাচ্ছেন সেদিকে তাঁর কোনও আকর্ষণ নেই। তিনি মনে করেন পরিশ্রম করে দিবারাত্র গাড়ি চালিয়ে তিনি যা আয় করেন সেটুকুই তাঁর জন্য যথেষ্ট এবং বিধি-নির্দিষ্ট । যত দামই হোক -কেউ তাঁর গাড়িতে কিছু ফেলে গেছেন তিনি বুঝতে পারলেই আরোহীর সম্পত্তি তাঁকে প্রত্যার্পন করবেন এরকমই অঙ্গীকার তাঁর। বৃহস্পতিবার লক্ষীবারেও তেমনটাই করলেন হাবিবার। হাতের মুঠোও কয়েক লক্ষ টাকার সোনার ব্যাগ পেয়েছিলেন। তাঁর গাড়িতে তাড়াহুড়োতে বিবিধ সোনার অলংকার সহ একটি ব্যাগ ফেলে গিয়েছিলেন দত্তপুকুরের বাসিন্দা মনীষা মধু। বুঝতে পেরে সোজা বারাসাত থানায় গিয়ে জমা করে স্বস্তির নিশ্বাস ফেলেন উবের চালক হাবিবার। শুধু যে সততার নজির গড়লেন উবেরচালক তাই নয় তিনি বুঝিয়ে দিলেন মানুষের মধ্যে সততার অম্লান জ্যোতি আজও বিদ্যমান।

বারাসাত থানার দ্রুত হস্তক্ষেপে সোনার অলংকার হারিয়ে সাত তাড়াতাড়ি ফেরত পেয়ে যেন হকচকিয়ে গিয়েছিলেন মনীষা মধু। কিন্তু হাবিবার বা বারাসাত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়ের মত মানুষরা আছেন বলেই মানুষের উপরে মানুষের বিশ্বাস এবং কর্তব্যপরায়ণতা এখনও আছে স্বমহিমায়। বারাসাত থানা থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে উবেরচালককে ।
সততার নজির গড়লেন উবেরচালক #সততার নজির গড়লেন উবেরচালক
আরও পড়ুন নজরে : মাদারিহাট বিধানসভা উপনির্বাচন


More Stories
চিকিৎসার জন্য ইরানে ভারতের মানবিক সহায়তা, ইরানের কৃতজ্ঞতা প্রকাশ
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী