সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর: ২০২৬ কমনওয়েলথ গেমসে একাধিক খেলা বাদ রেখেই স্কটল্যান্ড যেতে হবে ভারতকে। কাজেই পদক জয়ের সম্ভবনাও হয়ে গেল অর্ধেক। যে সমস্ত খেলাকে কমনওয়েলথ গেমস নিয়ন্ত্রণকারী কমিটি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল, সেই তালিকায় রয়েছে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেটের মত একাধিক খেলা। এই সমস্ত খেলায় ভারত বরাবর ভালো ফল করে এসেছে, কাজেই আসন্ন কমনওয়েলথ গেমসে এই খেলাগুলি না থাকায় অসন্তুষ্ট একাধিক মহল।

আরও পড়ুন: ACC Emerging Teams Asia Cup: আমিরশাহীকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
সিজিএফের নির্দেশ অনুযায়ী ২০২৬ কমনওয়েলথ গেমস সবার প্রথমে আয়োজনের দায়িত্ব পেয়েছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। তবে আর্থিক সমস্যার কারণ দেখিয়ে তাঁরা আয়োজনের দায়িত্ব নেবে না বলে দেয়। শেষ পর্যন্ত ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় স্কটল্যান্ডের গ্লাসগোকে। উল্লেখ্য, ২০১৪ সালে এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস। তবে আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতার খরচ নিয়ে বিশেষ সতর্ক গ্লাসগো। ক্রীড়া মহল থেকে কথা শোনা যাচ্ছিল প্রতিযোগিতা থেকে একাধিক খেলাকে বাদ দেওয়ার ইচ্ছে প্রকাশ করবে আয়োজনকারীরা দেশ। হলও তাই। গ্লাসমোর পরামর্শে সিজিএফ হকি, ক্রিকেট, টেবিল টেনিস, শুটিং, কুস্তিকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছে। এই বিষয়ে গ্লাসগো প্রশাসনের যুক্তি, এই খেলাগুলিকে বাদ দিলে গোটা প্রতিযোগিতা আয়োজনের সময় ও খরচ দু’ই কমবে। জানা গিয়েছে মাত্র ১০টি খেলা নিয়েই এবার আয়োজিত হবে ২০২৬ কমনওয়েলথ গেমস।
আরও পড়ুন: FC Barcelona: গাভির প্রত্যাবর্তন, লেভানডস্কির নজির, সেভিয়ার বিরুদ্ধে দাপুটে জয় বার্সেলোনার
আগামী বছরের ২৩ জুলাই শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আজ, মঙ্গলবার প্রকাশিত হয়েছে তাঁর সূচি। সেখানেই এতগুলো গুরুত্বপূর্ণ খেলা বাদ পড়েছে দেখে বিচলিত ভারতীয় ক্রীড়া মহল। যার আসল কারণ ২০২৬ কমনওয়েলথ গেমসে থেকে বাদ পড়া খেলাগুলি থেকেই গতবার সিংহভাগ পদক জিতেছিল ভারত। ২০২২ সালে ২২টি সোনা-সহ মোট ৬১টি পদকের মধ্যে ৩৮টি এসেছিল বাদ পড়া খেলাগুলো থেকে। কার্যত এবার পদক জয়ের হার কি পরিমানে কমবে তা ভেবেই আতঙ্কিত দেশের ক্রীড়া বিশেষজ্ঞরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার