Home » Premier League: আর্সেনালের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র লিভারপুলের

Premier League: আর্সেনালের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র লিভারপুলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবরঃ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের । তবে তারজন্য রবিবার আর্সেনালকে তাদের ঘরের মাঠে হারাতেই হত আর্নে স্লটের শিষ্যদের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না লিভারপুল। জিততে না পারলেও হারেনি লিভারপুল ।

রবিবার এমিরেটস স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। ৯ মিনিটের মাথায় আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। তবে বেশি ক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ম্যাচের আয়োজকরা। ১৮ মিনিটে লিভারপুলকে সমতায় ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। তবে প্রথমার্ধের শেষের দিকে আবার ধাক্কা খায় স্কাউসার্সরা। তাদের জালে বল জড়িয়ে দেন আর্সেনালের মিকেল মেরিনো।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৪৫ সেকেন্ড আপনার হাতে রয়েছে, নিচের ছবি দুটি থেকে ৫৫ সেকেন্ডের মধ্যে ৩ টি অমিল খুঁজে বের করুন

আরও পড়ুনঃ India Tour South Africa: ডাক পেলেন রমনদীপ-বিজয়, দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষণা

আরও পড়ুনঃ Manchester Unuited: প্রাক্তন কোচ মরিনহোর দলের বিরুদ্ধেও আটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার মরিয়া চেষ্টা চালাতে থাকে লিভারপুল। কিন্তু কিছুতেই লক্ষ্যভেদ করতে পারছিল না তারা। একটা সময় মনে হচ্ছিল হেরেই মাঠ ছাড়তে হবে লিভারপুলকে। কিন্তু সেখান থেকে দলকে উদ্ধার করেন মহম্মদ সালাহ। ৮১ মিনিটে ডারউইন নুনেজের বাড়ানো পাস থেকে গোল করে সমতায় ফেরান মিশরের তারকা ফুটবলার। এই নিয়ে চলতি মরশুমে আট নম্বর গোল করে ফেললেন তিনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে অল রেডসরা।

আরও পড়ুনঃ Premier League: প্রিমিয়ার লিগে আবার হারল ম্যানচেস্টার ইউনাইটেড, জয় চেলসির

আরও পড়ুনঃ India Tour Australia: ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, স্কোয়াডে বাংলার ঈশ্বরণ-সহ তিন নতুন মুখ

প্রিমিয়ার লিগ তালিকায় শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু চলতি মরসুমে এখনও পর্যন্ত অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা। নয় ম্যাচে  তাদের পয়েন্ট ২৩। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে লিভারপুলের স্থান দুই নম্বরে। দু’দলই জিতেছে এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ। সিটি দু’টি ম্যাচ ড্র করেছে। লিভারপুল একটি ড্র করেছে ও একটি হেরেছে। তৃতীয় স্থানে থাকলেও পয়েন্টের বিচারে কিছুটা পিছিয়ে রয়েছে আর্সেনাল। তাদের পয়েন্ট ১৮।

About Post Author