সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৫ নভেম্বর: প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পরেও অজিদের দুরমুশ করে ২৯৫ রানে পারথ টেস্ট জিতে নিল ভারত। ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ২৩৮ রানে দশ উইকেট হয়ে গেল প্যাট কামিংসের দল। এই জয়ের সঙ্গেই ভারত এক কদম এগিয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকেই, তাও অজিদের পয়মন্ত মাঠ পারথে, এক যেন এক ইতিহাস! বল হাতে বুমরাহ, সিরাজ ও ব্যাট হাতে যশস্বী, রাহুল, বিরাটদের তান্ডবে গুঁড়ো হয়ে গেল ক্যাঙ্গারুদের পারথে অপরাজেয় থাকার অহংকার। প্রথম টেস্ট জয়ের সঙ্গেই ভারত গড়ল একাধিক নজির। কী কী নজির গড়ল ভারত?

১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনও সফরকারী দল অজিদের টেস্ট ম্যাচ হারল তাঁদের পয়মন্ত মাঠ পারথে। ২০১৮ সালের বর্ডার গাভাস্কার ট্রফি ভারত অস্ট্রেলিয়া থেকে জিতে আনলেও, এই মাঠে হারতে হয়েছিল কোহলির দলকে। তবে সোমবার সেই রীতি ভেঙে নজির গড়লেন বুমরাহরা। পাশাপাশি পারথের মাটিতে এদিন প্রথম টেস্ট ম্যাচ জিতল ভারত। এর আগে বেশ কয়েকবার জয়ের কাছাকাছি গেলেও জয় হাতে আসেনি ভারতের। তবে ভারতের অসাধারণব্যাটিং, বোলিং উভয়ের সৌজন্যে এবার শাপমোচন হল।
আরও পড়ুন: Premier League: কোচ বদলেও জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের
ঘরের মাটিতে চুনকাম হওয়ার লজ্জা নিয়ে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল ভারত। আত্মবিস্বাস তখন তলানিতে। সামনে স্টার্ক, হেজলউড, কামিংস ও লিয়নের মত হাড় কাঁপানো বোলিং অ্যাটাক। ম্যাচ শুরুর দিনেই প্রত্যাশা মত ধাক্কায় খায় নিল শিবির। দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররা ব্যর্থ হওয়ায় মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ভারতের প্ৰথম ইনিংস। তবে বল হাতে বুমরাহ খেলায় ফেরার দলকে। পাঁচ উইকেট নিয়ে কোমড় ভেঙে দেয় অস্ট্রেলিয়ায়। ভারতের ১৫০ রান তাড়া করতে গিয়ে ১০৪ রানে দশ উইকেট হারায় আজিরা। ব্যাস, তারপর বাকিটুকু ইতিহাসের পাতায় উঠে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট রাহুলের সঙ্গে ব্যাট করতে নেমে অজি পেসারদের চাঁদ, তারার দর্শন করিয়ে দিলেন দুই ভারতীয় ওপেনার। যশস্বীর ১৬১ রানের ইনিংস শেষ হতে না হতেই স্কোরবোর্ডে ফের শতরান জুড়ে দিলেন বিরাট কোহলি। যার সৌজন্যে ভারত লিড সমেত মোট ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছিল আয়োজকদের। শেষ ইনিংসে এই রান তাড়া করা যে প্রায় অসম্ভব, সেই ভবিষ্যৎবাণী আগেই করে দিয়েছিলেন বেশকিছু ক্রিকেট বোদ্ধা। হলও, গতকালই তিন উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল কামিংসরা। সোমবার মাঠে নেমে ট্রভিস হেড কিছুটা লড়াই করলেও বুমরাহ, সিরাজদের কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হল হলুদ শিবির।
আরও পড়ুন: পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ হুগলিতে, প্রতিবেশীর বিছানা থেকে উদ্ধার বিবস্ত্র দেহ
পাঁচ ম্যাচের সিরিজে প্রথমেই ১-০ পড়ত বানিয়ে ফেলল ভারত। আগামী ম্যাচ থেকেই দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারত আর মাত্র দু’টি ম্যাচে বাজিমাত করতে পারলেই ব্যাস। তৃতীয় বারের জন্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় করতে পারবে রোহিত ব্রিগেড, বলবে সময়।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর