Home » Premier League: কোচ বদলেও জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের

Premier League: কোচ বদলেও জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ নভেম্বরঃ কোচ বদলেও ভাগ্য বদলাল না ম্যানচেস্টার ইউনাইটেডের । ধারাবাহিক ব্যর্থতার জন্য কোচের পদ থেকে এরিক টেন হ্যাগকে সরিয়ে দিয়েছে রেড ডেভিলরা। তারপর পাকাপাকিভাবে দলের দায়িত্ব নিয়েছেন রুবেন আমোরিম। রবিবার ইংল্যান্ডের ক্লাবে সফর শুরু করেছেন ৩৯ বছরের পর্তুগিজ কোচ। কিন্তু নতুন ক্লাবে শুরুটা স্মরণীয় হল না। খাতায় কলমে দুর্বল ইপসউইচ টাউনকে হারাতে পারলনা তাঁর নতুন দল। খেলা শেষ হয়েছে ১-১ গোলে।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ শক্তি ব্যোমকেশ বা ফেলুদার মত, তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?

ইপসউইচের ঘরের মাঠে শুরুটা দুরন্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের । ২ মিনিটের মধ্যে গোলের খাতাও খুলে ফেলেন। বিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে ক্রস করেন আমাদ দিয়োলো। সেই বলকে জালে জড়িয়ে দেন মার্কোস রাশফোর্ড। ১-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। যদিও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। বিরতির কয়েক মিনিট আগে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে আয়োজক দলকে সমতায় ফেরান হাচিনসন। দ্বিতীয়ার্ধে বিপক্ষের উপর চাপ ধরে রেখেছিলেন রাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজরা। কিন্তু দলে মধ্যে এখও বোঝাপড়ার অভাব রয়েছে। শেষের ৩০ মিনিট দুই স্ট্রাইকারে চলে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। রাসমাস হইল্যান্ড ও হোসুয়া জির্কজিকে নামিয়ে দেন আমোরিম। অন্যদিকে ঘরের মাঠে প্রতি আক্রমণে বারবার ইউনাইডের বক্সে পৌঁছে যাচ্ছিল ইপসউইচ। কিন্তু কোনও দলই আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ হয়। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকার বারো নম্বরে রইল ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুনঃ Premier League: সালাহ-র জোড়া গোল, পিছিয়ে পড়েও জয় লিভারপুলের

আরও পড়ুনঃ IPL Auction 2025: সবার রেকর্ড ভেঙে শীর্ষে পন্থ! ২৬.৭৫ কোটি পেলেন শ্রেয়স, প্রথম দিনে অবিক্রিত ওয়ার্নার

যদিও ইপসউইচের মত দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেও হতাশ নন আমোরিম। তিনি জানিয়েছেন দুই দিনে দলের মধ্যে আমূল পরিবর্তন আনা সম্ভব নয়। যদিও দলের ফুটবলারদের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, “তাঁরা সাধ্যমত চেষ্টা করেছিল। কিন্ত সফল হয়নি। তাঁরা আগামীদিনেও চেষ্টা করবে।”

About Post Author