Home » Harry Brook: ব্রুকের দুরন্ত শতরান, কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে ফিরল থ্রি লায়ন্সরা

Harry Brook: ব্রুকের দুরন্ত শতরান, কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে ফিরল থ্রি লায়ন্সরা

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৯ নভেম্বর: ‘জো জিতা ওহি সিকান্দার’। কিউয়িদের ঘরের মাঠে সিকান্দার ইংল্যান্ডের হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচ খেলতে নেমেই দলকে চূড়ান্ত পতনের হাত থেকে বাঁচালেন এই তরুণ ইংলিশ ব্যাটার। প্রথম ইনিংসের পর নিউজিল্যান্ডের দেওয়া ৩৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একের পর ধাক্কা খায় ইংল্যান্ড। তাঁদের ব্যাটিং বিভাগের শিরদাঁড়া জো রুট শুন্য রানে ফেরার পর চাপে পড়ে যাওয়া দলকে লড়াইয়ে ফেরালেন পঁচিশ বছরের ব্রুক। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৬৩ বলে ১৩২ রানে অপরাজেয় তিনি। যার সৌজন্যে মাত্র পাঁচ উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের খাতায় ৩১৯ রান।

আরও পড়ুন: “চিন্ময়কৃষ্ণের আন্দোলনকে সমর্থন করে ইসকন”, চিন্ময় প্রভু নিয়ে অবস্থান বদল ইসকনের!

প্রথম টেস্টে অমীমাংসিত থাকার পর সিরিজ জয়ের লক্ষ্য আরও কঠিন হয়ে উঠেছে উভয় দলের জন্য। দ্বিতীয় টেস্টে কিউয়িদের করা ৩৪৮ রান তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারায় ওপেনার জ্যাক ক্রলি। ম্যাট হেনরির বলে এলবিব্লিউ হয়ে রানের খাতা না খুলেই সাজঘরের ফিরে যান তিনি। সেই ধাক্কা কাটিয়ে উঠতেই ফের মাত্র ১০ রানে ইংল্যান্ডের তরুণ তুর্কি জ্যাকব বেথেলকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ন্যথান স্মিথ। তিনিই এদিন বাইশ গজে দাঁড়াতে দেননি বিপক্ষ দলের স্তম্ভ জো রুটকে। শুন্য রানে তাঁকেও ফিরিয়ে দিয়েছেন সাজঘরে। অন্যদিকে বেন ডাকেটের ৪৬ রান ও অলি পপের ৭৭ রানকে ভরসা করেই প্রত্যাবর্তনের গল্প লিখলেন আরএক তরুণ ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। ঘরের মাটিতে কিউয়ি বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েছেন তিনি। শতরানের পড়েও বাইশ গজ আঁকড়ে রয়েছেন তিনি। ভাল ছন্দে চলা অলি পোপকে নিউজিল্যান্ডের স্পিনার গ্লেন ফিলিপস ফিরিয়ে দিলেও দ্বিতীয় দিনের শেষে অপরাজেয় ব্রুক। আপাতত ১৩২ রানে দাঁড়িয়ে তিনি। অন্য প্রান্তে ব্রুকের সঙ্গী থ্রি লায়ন্সদের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস। তিনিও ৩৭ রানে অপরাজেয়। আগামী কাল ব্যাট হাতে দলের জন্য আরও কতরান জুড়তে পারেন স্কোরবোর্ডে সেদিকে চোখ থাকবে।

আরও পড়ুন: Angel Di Maria: চ্যাম্পিয়ন্স লিগে নয়া নজির দি মারিয়ার, টপকে গেলেন মেসিকে

উল্লেখ্য, সম্প্রতি নিউজিল্যান্ড ভারত সফরে এসে ঘরের মাঠে রোহিতদের চুনকাম করে এসেছে। কার্যত তাঁদের আত্মবিস্বাস এখন তুঙ্গে। ইংল্যান্ডের সঙ্গে চলতি চার টেস্ট ম্যাচের সিরিজে প্রথমটি আগেই ড্র হয়েছে। কার্যত সিরিজ জয়ের জন্য এই ম্যাচটি জিততে মরিয়া কিউইরা। টক্করের লড়াইয়ে বিশ্বাসী ইংল্যান্ড। আর মাত্র ২৯ রান করে ফেললেই লিড নেওয়া শুরু করবে তাঁরা। এখন দেখার, হ্যারি ব্রুকের দুর্ধর্ষ শতরানের জবাব আগামী কাল টম ল্যাথামের বোলাররা কতটা দিতে পারবে।

About Post Author