Home » খেলতে খেলতে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

খেলতে খেলতে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর :  খেলতে খেলতে মৃত্যু। অজি ব্যাটার ফিলিপ হিউজেসের দশম মৃত্যুবার্ষিকী স্মরণ করার দিনই মাঠে মৃত্যু হল এক ক্রিকেটারের। ঔরঙ্গাবাদ বা ছত্রপতি শম্ভাজি নগরের গারওয়ারে স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন মৃত্যু হল ৩৬ বছরের  ইমরান প্যাটেলের। ক্রিকেট বিশ্ব বুধবার আবার এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল।

গারওয়ারে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত একটি ম্যাচ চলাকালীন ব্যাটিং করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অলরাউন্ডার ইমরান প্যাটেল।হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস : যানজট এড়াতে কী সিদ্ধান্ত নিল প্রশাসন?

ইমরান, যিনি প্রায়শই স্থানীয় ক্রিকেটে অংশ নিতেন ও স্থানীয় স্তরে জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। তিনি বুধবারও দুর্দান্ত ব্যাট করছিলেন এমন সময় তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। তিনি আম্পায়ারকে জানান যে তার ওষুধ খাওয়া দরকার এবং প্যাভিলিয়নের দিকে যেতে থাকেন। কিন্তু সাজঘরে পৌঁছানোর আগেই স্টেডিয়ামেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অতঃপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে তার আগেই তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। তিনি মা, স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। রমন লাম্বা বা ফিলিপ হিউজেসের মত ইমরান প্যাটেল মাঠেই প্রাণ হারানোয় ম্যাচ চলাকালীন মৃত্যুর সংখ্যায় আরেকটি নাম জুড়ল দুর্ভাগ্যজনকভাবে ।

#খেলতে খেলতে মৃত্যু

আরও পড়ুন প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুন : প্রমাণ লোপাটের জন্য দেহকে চল্লিশ টুকরো

About Post Author