সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর: সমাজের চতুর্থ স্তম্ভ সংবাদিকরা। যাঁরা প্রতি মুহূর্তে সমাজের সমস্ত খবর তুলে ধরে মানুষের সামনে। হিংসার আগুন যখন তাঁদের ছুঁয়ে যায় তখন সমাজ তাঁর ধ্বংসের অন্তিম সীমায়। এদিন বাংলাদেশে ঘটে গেল এমনই এক ঘটনা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে ঢাকায় চূড়ান্ত হেনস্থার শিকার হতে হল এক হিন্দু মহিলা সাংবাদিককে। একটি সূত্রের দাবি, বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের খবর তুলে ধরেছিলেন ওই মহিলা সাংবাদিক , যার জেরেও অফিস থেকে বের হতেই তাঁকে কটূক্তি ও হুঁশিয়ারির শিকার হতে হল।

আরও পড়ুনঃ চিন্ময় প্রভুকে খাবার দিতে গিয়ে গ্রেফতার আরও দুই সন্ন্যাসী! আগুনে ঘৃতাহুতি বাংলাদেশে
অশান্ত বাংলাদেশে মহিলা সাংবাদিকের ওপর এমন অত্যাচারে ফুঁসে উঠেছেন অনেকেই। ঘটনার খবর পেয়ে ঢাকার তেজগাঁওয়ের পুলিশ সেখানে পৌঁছে ক্ষুব্ধ জনতার ঘেরাটোপ থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর অনেকেই অভিযোগ তোলেন পুলিশ দোষীদের না ধরে নির্দোষ সাংবাদিককেই গ্রেফতার করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে ঢাকা পুলিশের দাবি, তাঁকে নিরাপত্তার জন্য থানায় আনা হয়েছিল। পরে রাতের দিকে ছেড়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর, আক্রান্ত সাংবাদিকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই কারণে তাঁকে গ্রেফতার করার আশঙ্কা করেছিলেন ঘনিষ্ঠরা।
আরও পড়ুনঃ “ভারত সরকারের উচিত, হিন্দুদের বাঁচাতে…..!”, বাংলদেশ প্রসঙ্গে গর্জে উঠল আরএসএস
সূত্র থেকে জানা গিয়েছে ওই মহিলা সাংবাদিকের পরিচয়। তাঁর নাম মুন্নি সাহা। ঢাকার প্রতিষ্ঠিত একটি গণ মাধ্যমের সাংবাদিক তিনি। এই মুহূর্তে তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক। ঢাকার কারওয়ান বাজারের কাছে অফিস থেকে শনিবার রাতে বেরনোর পরই তাঁকে স্থানীয় কয়েকজন ঘিরে ধরে বলে অভিযোগ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুন্নি সাহাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের কার্যালয় নিয়ে যায় বলে জানা যায়। শোনা যায়, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে সাংবাদিকের ঘনিষ্ঠরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে পুলিশ মুন্নি সাহাকে গ্রেপ্তারির কথা অস্বীকার করে জানায়, নিরাপত্তার স্বার্থেই তাঁকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। যদিও পুলিশ জানিয়েছে, সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত