সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর : উত্তর পশ্চিম পাকিস্তানের প্রান্তিক এলাকায় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ। রবিবার দুটি পৃথক সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৮ জঙ্গি। খাইবার পাখতুনওয়ালা প্রদেশের সবচেয়ে বড় সংঘর্ষটি পাঁচ জঙ্গি নিহত ও এক সরকারি আধিকারিক নিহত হয় । এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বান্নু জেলার বাকা খেলা এলাকায় একটি গোয়েন্দা অভিযানের সময় নিরাপত্তা কর্মীরা জঙ্গিদের সাথে সংঘর্ষ হলে পাঁচ জঙ্গি নিহত এবং নয়জন আহত হয়।এতে বলা হয়, অভিযানে একজন নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন।
খাইবারের সাঘাই এলাকায় আরও একটি পৃথক অপারেশনে নিহত হয় আরও তিন জঙ্গি। সবমিলিয়ে পাকিস্তানে রবিবার ৮ জঙ্গি নিহত হয়েছে বলেই সরকারিভাবে দাবী করা হয়েছে ।।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা